জয়েন করুন

টসে ধোনির মজার উত্তর, কিন্তু ভক্তরা চিন্তায়, ৪৩ এর থালা কি খেলবেন ২০২৬ আইপিএল?

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 1, 2025 9:40 PM

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে এই দল ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং ১১ বার ফাইনালে খেলেছে। তবে গত কয়েকবছর মোটেই সময়টা ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। চলতি মরসুমে প্রথম দল হিসেবে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস।

গতকাল ম্যাচে প্রথমে ব্যাট করে ধোনির দল সংগ্রহ করে ১৯০ রান, কিন্তু পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে সেই লক্ষ্য টপকে যায়। এই হারের পর পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থান সবার নীচের রয়েছে – ১০ ম্যাচে তারা মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।

চেন্নাইয়ের বিদায়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজেই। ৪৩ বছর বয়সেও মাঠে নেমে দলকে নেতৃত্ব দেওয়া ধোনি কি আগামী মরসুমেও সিএসকের জার্সিতে খেলতে নামবেন? এই প্রশ্ন এখন দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। কারণ, পরপর দু’টি আইপিএল মরসুমে ধোনির দলকে ফাইনালে দেখা যাচ্ছে না – এটা একেবারে বিরল ঘটনা।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যখন ধোনি টস করতে মাঠে নামেন, তখন স্টেডিয়াম ভরে ওঠে ধোনি বন্দনায়। দর্শকরা প্রাণভরে স্বাগত জানান তাদের প্রিয় ‘থালা’কে। সেই সময়ে প্রাক্তন কিউই ক্রিকেটার ড্যানি মরিসন সরাসরি ধোনিকে জিজ্ঞেস করেন, “আপনি কি আগামী বছরও খেলবেন?” ধোনি তার স্টাইলেই জবাব দেন—“আমি জানি না, আমি তো পরের ম্যাচ খেলতে নামছি।” তার এই কথায় তিনি নিজেই হেসে ওঠেন, তবে ক্রিকেট দুনিয়ায় রেখে যান অস্পষ্টতার রেশ।

ধোনির এমন উত্তর ইঙ্গিতপূর্ণ – তিনি পরবর্তী আইপিএল নিয়ে এখনই কিছু স্পষ্ট বলতে রাজি নন। অনেকেই মনে করছেন, এবার হয়তো ধোনি তার দীর্ঘ আইপিএল যাত্রার শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। আবার অনেকে আশাবাদী, ২০২৬ সালেও হয়তো তাকে মাঠে দেখা যাবে – হয়তো শুধুই একজন খেলোয়াড় হিসেবে, নয়তো দলের মেন্টর বা পরামর্শদাতা হয়ে।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা