জয়েন করুন

শেষ ম্যাচেই নির্ধারিত হবে পাঞ্জাবের ভাগ্য, শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে মহাসংঘর্ষ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 25, 2025 1:26 PM

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৬৬তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে বড় ধাক্কা খেলো শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (DC vs PBKS)। এই পরাজয়ের ফলে শীর্ষ-২-এর জায়গা হারাতে পারে দলটি। বর্তমানে পাঞ্জাবের ঝুলিতে ১৩ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট রয়েছে। এখন শীর্ষ-২ দলের মধ্যে থাকতে পাঞ্জাবকে তাদের লিগ পর্বের শেষ ম্যাচে জয় ছিনিয়ে আনতেই হবে। এই ম্যাচে জয় পেলে পাঞ্জাবের মোট পয়েন্ট হবে ১৯। তবে হেরে গেলে শ্রেয়াসরা আর শীর্ষ-২ দলের মধ্যে থাকবে না।

পাঞ্জাব কিংস তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ন্সের (MI)। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার, ২৬ মে। মুম্বাই বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে। যদি পাঞ্জাব মুম্বাইকে হারাতে সক্ষম হয়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৯।

এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাদের শেষ ম্যাচ জিতে ১৯ পয়েন্ট পর্যন্ত পারে, ফলে এই পরিস্থিতিতে শীর্ষ না-২ নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে। বর্তমান পরিসংখ্যান বলছে, পাঞ্জাবের নেট রান রেট এখনো পর্যন্ত আরসিবির থেকে ভালো, যা তাদের পক্ষে একটি ইতিবাচক দিক।

তবে বিপরীত চিত্রও প্রস্তুত থাকতে হচ্ছে পাঞ্জাবকে। যদি শেষ ম্যাচে তারা মুম্বাইয়ের কাছে হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট থেকে যাবে ১৭-তেই। সেক্ষেত্রে মুম্বাই ১৮ পয়েন্ট নিয়ে তাদের পিছনে ফেলে এগিয়ে যাবে।

সেক্ষেত্রে পাঞ্জাব শীর্ষ-২-এ উঠতে পারবে না এবং তাদের প্লে-অফে টিকে থাকতে হলে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। তবে এই শর্তে আরসিবিকে তাদের শেষ ম্যাচে হারতে হবে, যাতে মুম্বাই দ্বিতীয় স্থানে উঠে যেতে পারে।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা