জয়েন করুন

MI vs PBKS: পরিসংখ্যানে এগিয়ে পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে শ্রেয়াসদের বেগ দিতে?

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2025 10:07 PM

আজ, অর্থাৎ ১ জুন, আইপিএল ২০২৫-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস (PBKS vs MI)। ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ যারা জিতবে, তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে, যেখানে ৩ জুন তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।

তবে ম্যাচের আগে একটা তথ্য মুম্বাই শিবিরকে কিছুটা চিন্তায় ফেলতে পারে। কারণ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের অতীত রেকর্ড, সত্যি বলতে গেলে, একেবারেই আশাব্যঞ্জক নয়। ২০১৪ সালের পর থেকে এই মাঠে জয়ের মুখ দেখেনি তারা। এই মাঠে সবমিলিয়ে তারা ৭টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৫টিতেই পরাজিত স্বীকার করেছে। একমাত্র জয় এসেছিল সেই ২০১৪ সালে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে – ১১ বছর আগে।

সেই ম্যাচে অবশ্য দারুণ পারফর্ম করেছিল মুম্বাই – রাজস্থানকে হারিয়েছিল ২৫ রানের ব্যবধানে। তবে ২০১৫ সালে রাজস্থান হারিয়েছিল মুম্বাইকে। তারপর ২০২৩ থেকে এতদিন, চারবার তারা মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের – প্রতিবারই হেরেছে।

এই পরিসংখ্যান নিশ্চয়ই পাঞ্জাব কিংসের আত্মবিশ্বাস বাড়াবে। আরেকটা মজার বিষয় হল, লিগ পর্বে পাঞ্জাবের সঙ্গেও হেরেই এসেছে মুম্বাই। সেই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই, কারণ টপ-২-এ থাকার লড়াই চলছিল তখন। সেই ম্যাচেও জিতেছিল পাঞ্জাব। শেষ পাঁচ সাক্ষাৎকারের পরিসংখ্যান পাঞ্জাবের পক্ষেই – ৩-২ ব্যবধানে এগিয়ে তারা।

ফলে আজকের ম্যাচে মুম্বাই কিছুটা হলেও যে পাঞ্জাবের থেকে পিছিয়ে থেকে শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না। তবে পাঞ্জাব শেষ ম্যাচ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বাজেভাবে হেরে গেছে। অন্যদিকে মুম্বাই জয়লাভ করেছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তাই দুই দলের মধ্যে লড়াই জোরদার হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা