জয়েন করুন

রশিদ খানের লজ্জার রেকর্ড, হজম করলেন সবচেয়ে বেশি ছক্কা, রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ানস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 11:11 PM

আজ, ৩০ মে শুক্রবার আইপিএল ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটানস (GT) মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ানসের (MI) বিরুদ্ধে। এদিন টসে হেরে প্রথমে বল করে GT, কিন্তু দলের অন্যতম ভরসা রশিদ খান একেবারেই ছন্দে ছিলেন না। আফগান এই লেগ-স্পিনার তার চার ওভারের কোটা পূরণ করেও উইকেটশূন্য থেকে যান, রান দেন ৩১। এর মধ্যেই তিনি হজম করেন দুটি ছয়, যা তাকে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক করে তোলে।

আজকের ম্যাচে দুই ছক্কা খাওয়ার পর রশিদ খানের মোট ছয় হজমের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩, যা আইপিএলের কোনো একটি মরশুমে সবচেয়ে বেশি। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ সিরাজের, যিনি ২০২২ সালে ৩১টি ছয় হজম করেছিলেন। রশিদের পর তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও যুজবেন্দ্র চাহাল (৩০টি করে, যথাক্রমে ২০২২ ও ২০২৪ সালে), এবং ডোয়াইন ব্রাভো (২৯টি, ২০১৮ সালে)।

আজ হার্দিক টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, শুরুতেই রোহিত শর্মা ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটিতে আসে ৮৪ রান। প্রথম ম্যাচ খেলতে নামা বেয়ারস্টো ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। অপরদিকে রোহিত করেন ৫০ বলে ৮১ রান, যেখানে ছিল ৯টি চারের সঙ্গে ৪টি ছয়। সূর্যকুমার যাদব ৩৩ রান যোগ করেন, তিলক বর্মা করেন ১১ বলে ২৫ রান এবং শেষদিকে হার্দিক পান্ডিয়া ৯ বলে ২২ রানের ক্যামিও খেলেন।

শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ানস ২০ ওভারে ২২৮/৫ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে গুজরাট টাইটান্স ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা