জয়েন করুন

বোলারদের দাপটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, স্বপ্নপূরণের পথে বিরাট কোহলিরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 11:03 PM

আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোয়ালিফায়ার-১ ম্যাচেও অবিশ্বাস্য জয় তুলে নিল তারা। আজ পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে ৮ উইকেটে জয় পেয়েছে বিরাট কোহলিরা। এই নিয়ে চতুর্থবার আইপিএল ফাইনালে উঠলো বেঙ্গালুরু। পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামে মাত্র ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে রজত পাটিদাররা।

এদিন বেঙ্গালুরুর বোলাররা দাপট দেখিয়েছে। যশ দয়াল, জশ হ্যাজলউড এবং তরুণ লেগস্পিনার সূয়াশ শর্মার অসাধারণ বোলিংয়ের কারণে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায়। বরাবরই আরসিবির ব্যাটিং নিয়ে আলোচনা হয়, কিন্তু এদিন বোলাররাও নিজেদের শক্তি প্রদর্শন করেছে।

আজ ম্যাচের শুরুতে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। এই সিধান্তের পর কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল, কারণ এই একই মাঠে মাত্র ৪৫ দিন আগে ১১১ রান তাড়া করে হেরেছিল কেকেআর। তবে সেই ইতিহাস নতুন করে লিখতূ পারলো না পাঞ্জাব কিংস। যদিও বিরাট কোহলিকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল শ্রেয়াসরা, কিন্তু কাজের কাজ হয়নি।

কারণ উল্টোদিকে ওপেনার ফিল সল্টের বিধ্বংসী ইনিংস এবং মায়াঙ্কের মূল্যবান রান বেঙ্গালুরুকে সহজে জয় এনে দেয়। শেষ পর্যন্ত সল্টের সঙ্গে রজত পাটিদার জয় নিশ্চিত করেন ছয় মেরে। আরসিবি শিবিরে এখন একটাই স্লোগান— “এ সালা কাপ নামদে!”

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা