জয়েন করুন

রিংকু সিং ও প্রিয়া সরোজের আংটিবদলের দিন ঠিক, নভেম্বরেই বিয়ে, দুই পরিবারের সম্মতিতে গাঁটছড়া

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2025 11:13 PM

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা রিংকু সিং এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। সমাজবাদী পার্টির (সপা) বর্তমান সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছে। সূত্রের খবর, এই জুটির বাগদান অনুষ্ঠান আগামী ৮ জুন অনুষ্ঠিত হতে চলেছে, লখনউতে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ার বাবা ও সপা বিধায়ক তুফানি সরোজ।

তিনি‌ জানিয়েছেন, রিংকু ও প্রিয়ার মধ্যে পরিচয় নতুন নয়। অনেক আগেই দু’জনের আলাপ হয়, এক বন্ধুর বাবার মাধ্যমে – যিনি নিজেও একজন ক্রিকেটার। আলাপ থেকে বন্ধুত্ব, সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবার একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়।

জানা গেছে বাগদানের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য ও কাছের আত্মীয়স্বজনরাই থাকবেন। তবে বিয়ের আসর হবে অনেক বড় পরিসরে – এই বছরের ১৮ নভেম্বর, বারাণসীর এক বিলাসবহুল হোটেল ‘তাজ’-এ। ওই অনুষ্ঠানে বলিউড থেকে শুরু করে ক্রিকেটবিশ্বের একাধিক পরিচিত মুখ, শিল্পপতি এবং রাজনীতিকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা চলছে।

অভিনয়ের মঞ্চে নয়, রাজনীতির ময়দানেও প্রথমবার পদার্পণ করেছেন প্রিয়া সরোজ। তিনি পেশায় আইনজীবী, বয়স মাত্র ২৬, কিন্তু এর মধ্যেই লোকসভার সদস্য নির্বাচিত হয়ে নজর কেড়েছেন। আর ২৭ বছর বয়সী রিংকু সিং ইতিমধ্যেই ভারতের হয়ে খেলেছেন দুটি ওয়ানডে এবং ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে তিনি ক্রিকেটপ্রেমীদের পরিচিত মুখ।

দুই পরিবারের ঘনিষ্ঠদের মতে, রিংকু ও প্রিয়া নিজেদের যথেষ্ট সময় দিয়েছেন সম্পর্ক বুঝে নিতে। এখন তারা প্রস্তুত একসাথে নতুন পথচলার জন্য। বিয়েটিও হবে সম্পূর্ণ ঐতিহ্য মেনে, ঘরোয়া অথচ আড়ম্বরপূর্ণভাবে – ঠিক যেমনটা দুই পরিবারের প্রত্যাশা।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা