জয়েন করুন

দ্বিতীয় IPL মরশুমেই ৭০০ রান! সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে রেকর্ড সাই সুদর্শনের

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 12:03 AM

মহারাজা যদাবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে প্রথমে ব্যাট করে আইপিএলে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়েছে রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ইতিহাস গড়েছেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। মাত্র ২৩ বছর বয়সে তিনি আইপিএলের এক মরশুমে ৭০০ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠেছেন। আইপিএল ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে তিনি আজ ৮০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন।

আজ শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। রোহিত শর্মা (৮১ রান) এবং জনি বেয়ারস্টোর (৪৭ রান) অসাধারণ ব্যাটিং দলকে ২০ ওভার শেষে ২২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। গুজরাট টাইটানসের জন্য এটা ছিল বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন জস বাটলার দেশে ফিরে গিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে গুজরাটের হয়ে ওপেন করতে নামেন সাই সুদর্শন ও শুভমান গিল। কিন্তু প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে গিল আউট হয়ে গেলে চাপে পড়ে যায় গুজরাট। তবে ঢাল হয়ে দাঁড়িয়ে যান সুদর্শন। মাত্র ২৮ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। চাপের মুখে তার এই ব্যাটিংই গুজরাটের ইনিংসে আশার আলো জাগায়।

এটি সুদর্শনের মাত্র দ্বিতীয় পূর্ণ আইপিএল আসর। এত অল্প সময়েই তিনি ৭০০ রানের মাইলফলক ছুঁয়ে অভিজাত ব্যাটারদের তালিকায় জায়গা করে নিলেন। সাই আজ প্রমাণ করে দিয়েছেন যে, তিনি শুধু প্রতিভাবান নন, বরং বড় ম্যাচে চাপ সামলানোর মতো মানসিক দৃঢ়তাও তার রয়েছে।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা