জয়েন করুন

Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 9:13 PM

বিরাট কোহলি (Virat Kohli) নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক অনমনীয় ব্যাটসম্যানের ছবি। সাদা বলের ক্রিকেটে তিনি যেন এক কথায় সম্রাট। তার ব্যাটিং স্টাইলে এমন একটা দাপট থাকে, যেটা দেখে নামজাদা বোলাররাও কাঁপতে শুরু করে। ক্রিকেটপ্রেমীরা স্নেহ করে তাঁকে বলেন ‘কিং কোহলি’। কিন্তু জানেন কি, এই ‘কিং’ মাঝেমধ্যেই নিজেকেই নিয়ে সংশয়ে ভোগেন?

সম্প্রতি এক পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জস বাটলার একটা ঘটনা শেয়ার করেন, যা শুনলে চোখ কপালে উঠতে পারে। তিনি বলেন, কোহলি একবার তাকে বলেছিলেন—“মাঝে মাঝে ব্যাট হাতে তুলে নিই আর মনে হয়, আমি ক্রিকেট খেলতেই পারি না!” শুনে অবাক হওয়া স্বাভাবিক। কারণ, এমন কথা এক কিংবদন্তির মুখে কল্পনাও করা যায় না।

ঘটনাটা ২০২৩ সালের। তার আগের বছর, অর্থাৎ ২০২২-এ, বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে ঝড় তোলেন, এক সিজনে করেন ৮৬৩ রান, যা এক মরশুমে তৃতীয় সর্বোচ্চ। যদিও আইপিএলে এক সিজনে সবচেয়ে বেশি রান এখনও কোহলির দখলে, তিনি ২০১৬-তে করেন ৯৭৩। দ্বিতীয় স্থানে শুভমন গিল (৮৯০ রান)।

সম্প্রতি ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে আলাপচারিতায় বাটলার বলেন, “আমি জানি, কোহলির সঙ্গে বহুবার লড়াই হয়েছে মাঠে। তবে সেই দিনটা অন্যরকম ছিল। ট্রেনিং চলছিল, আমি ভাবলাম, ওকে একটা প্রশ্ন করি, সেই মতো জিজ্ঞেস করি, আপনি এত প্রত্যাশার চাপ কীভাবে সামলান?”

কোহলি যা উত্তর দেন, তা বাটলারকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। তিনি বলেন, “হয়তো ওই একটাই মরশুম ছিল তোমার সেরা, সেটাকে মেনে নাও। আবার সেটা ঘটবেই, এই চাপ নিয়ে খেলার দরকার নেই। জীবন চলবে। চাপ নিতে নেই, উপভোগ করতে শেখো।”

এর পর কোহলি খোলামেলা ভাবে নিজের দুর্বলতার কথাও বলেন, তিনি জানান “মাঝে মাঝে ব্যাট হাতে নিই আর মনে হয়, আমি যেন খেলা জানিই না।” এক কিংবদন্তির এমন স্বীকারোক্তি, এ যেন শেখার বড় একটা মুহূর্ত।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা M Chinnaswamy Stadium: ছোট চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট ক্রিকেট ভক্তরা, দুর্ঘটনা এড়াতে নতুন স্টেডিয়ামের দাবি