জয়েন করুন

WhatsApp আনল নতুন ফিচার, অটো-ডাউনলোড হওয়া ছবি-ভিডিওর কোয়ালিটি এখন আপনার হাতে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 5:07 PM

WhatsApp তাদের ব্যবহারকারীদের জন্য ফের নতুন ফিচারের নিয়ে এল। নয়া এই ফিচার অটো-ডাউনলোড হওয়া ছবি আর ভিডিওর কোয়ালিটি কাস্টমাইজ করতে দেবে। আগেই WhatsApp এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই এই ফিচারটি চলে এসেছিল। এবার iOS অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের জন্যেও ফিচারটি রোলআউট করা হয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীরা ছবি বা ভিডিও কোয়ালিটি স্ট্যান্ডার্ড না HD রেজোলিউশনে চান তা নির্বাচন করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার প্ল্যাটফর্ম, WABetaInfo একটি প্রতিবেদনে দাবি করেছে যে, iOS 25.18.10.81 বিটা ভার্সনে এই ফিচারটি খুঁজে পাওয়া গেছে। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিওর কোয়ালিটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

HD নাকি স্ট্যান্ডার্ড ছবি বা ভিডিও চান তা বেছে নেওয়া যাবে

নতুন এই হোয়াটসঅ্যাপ ফিচারে দুটো অপশন আছে – স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর HD কোয়ালিটি। স্ট্যান্ডার্ড ভার্সনে ছবি বা ভিডিও কিছুটা কমপ্রেস হবে, ফলে ডেটাও বাঁচবে এবং ফোনের স্টোরেজও কম খরচ হবে। অন্যদিকে, HD ভার্সনে আপনি পাবেন হাই রেজোলিউশনের ঝকঝকে ছবি, যদিও তার জন্য স্টোরেজ বেশি লাগবে।

জানিয়ে রাখি, WhatsApp এখন একটি ছবি বা ভিডিওকে দুটো ভার্সনে আপলোড করে, একটা হল স্ট্যান্ডার্ড এবং আরেকটা HD। যেহেতু এই মেসেজিং প্ল্যাটফর্মে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে, মিডিয়া ফাইলগুলিকে তাই সার্ভারে নিয়ে কনভার্ট করা সম্ভব নয়। তাই দুটো ভার্সন আপলোড করাটাই সবচেয়ে ভালো উপায়।

ব্যবহারকারীদের ইচ্ছা অনুযায়ী ফাইল ডাউনলোড হবে

নতুন ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন, তাদের ফোন স্বয়ংক্রিয়ভাবে কোন কোয়ালিটির ছবি-ভিডিও ডাউনলোড করবে। যারা প্রচুর গ্রুপে থাকেন বা সারাদিন অনেক ছবি পান, তাদের জন্য এটা বেশ কাজে আসবে।

তবে মনে রাখবেন যে, এটা এই মুহূর্তে বিটা ভার্সনে উপস্থিত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ফিচারটি স্টেবল ভার্সনেও চলে আসতে পারে।

আরও পড়ুন

Vivo ও iQOO ফোনে এবার OriginOS 6 অপারেটিং সিস্টেম, 15 অক্টোবর লঞ্চ হচ্ছে Google Pixel 10 সিরিজে চমক, স্যাটেলাইট কানেক্টিভিটি দ্বারা হবে WhatsApp কল স্ক্রল করে সব মেসেজ পড়ার দিন শেষ, WhatsApp আনল নতুন প্রাইভেট চ্যাট সামারি ফিচার ভরপুর ফিচার সহ Android 16 ওএস লঞ্চ হল, কোন কোন ফোনে কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন ডিজিটাল স্ট্রাইক WhatsApp এর, নিষিদ্ধ করল ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট