TRENDS ▸
Tech GupTelecomBad News For Vodafone Idea Vi Users Soon 5g Recharge Plans Tariff Will Hike Price Increase
VI 5G Recharge Plans Price Increase

Vodafone Idea Vi: গ্রাহকদের জন্য দু:সংবাদ, 5G রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে ভোডাফোন আইডিয়া

ভোডাফোন আইডিয়া (Vi) তাদের 5G প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 5G নেটওয়ার্ক বিস্তার ও আর্থিক চাপ সামলাতে সংস্থাটি এই পদক্ষেপ নিতে চলেছে। আপাতত Vi-এর 5G বেসিক রিচার্জ প্ল্যানগুলি ২৯৯ টাকা থেকে শুরু হয়। তবে শীঘ্রই এই প্ল্যানগুলির দাম বাড়তে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 6:50 PM

ভোডাফোন আইডিয়া (Vi) তাদের 5G প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 5G নেটওয়ার্ক বিস্তার ও আর্থিক চাপ সামলাতে সংস্থাটি এই পদক্ষেপ নিতে চলেছে। আপাতত Vi-এর 5G বেসিক রিচার্জ প্ল্যানগুলি ২৯৯ টাকা থেকে শুরু হয়। তবে শীঘ্রই এই প্ল্যানগুলির দাম বাড়তে চলেছে।

ভোডাফোন আইডিয়া ঠিক এমন সময় এই ঘোষণা করতে চলেছে, যখন প্রতিদ্বন্দ্বী সংস্থা, Jio ও Airtel‌ নিজেদের ট্যারিফ কয়েকমাস আগেই বাড়িয়েছে। ফলে Vi-এর এই পদক্ষেপকেও অনেকেই সেই প্রতিযোগিতার জবাব হিসেবেই দেখছেন।

কেন বাড়ছে Vi 5G রিচার্জ প্ল্যানের দাম?

Vi শেষবার তাদের ট্যারিফ পরিবর্তন করেছিল ২০২৪ সালে। এরপরও সংস্থার গ্রাহক পিছু গড় আয় (ARPU) অনেকটাই কম। Vi-এর সিইও সম্প্রতি বলেছেন, ট্যারিফ বৃদ্ধির ফলে রিচার্জ প্ল্যানের দাম সামান্য বাড়বে এবং ভবিষ্যতে বড় বিনিয়োগ আসবে।

তার মতে, 5G পরিষেবা চালু রাখতে গেলে খরচ কম নয়। তাই ফান্ড তুলতে গেলে প্ল্যানের দাম বাড়ানো ছাড়া উপায় নেই। তবে প্রশ্ন হল, গ্রাহকরা সেই দাম মেটাতে রাজি হবেন তো?

ভোডাফোন আইডিয়া গ্রাহকদের ওপর কেমন প্রভাব পড়বে?

যারা অপেক্ষায় ছিলেন সস্তায় 5G নেটওয়ার্ক ব্যবহার করবেন, তাদের জন্য এটা হতাশার খবর। কারণ Vi-ও এখন 5G পরিষেবার জন্য চার্জ করতে শুরু করবে। ফলে আগের মতো কম টাকায় ঝড়ের গতিতে ইন্টারনেট পাওয়া হয়তো আর সম্ভব হবে না।

Vi এর ২৯৯ টাকার প্ল্যানের সুবিধা

ভোডাফোন আইডিয়ার বেসিক 5G প্রিপেড প্ল্যানের দাম এখনও ২৯৯ টাকা, যার মেয়াদ ২৮ দিন। এখানে প্রতিদিন ১ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড লোকাল ও STD কলিং এবং ১০০টি SMS দেওয়া হয়।