জয়েন করুন

৫০০ টাকাও খরচ হবে না, Jio, Airtel, Vi ও BSNL এর সবচেয়ে সস্তা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

avatar
Written By : Suman Patra
Updated Now: March 13, 2025 9:51 AM

টেলিকম কোম্পানিগুলি বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান আনলেও, গ্রাহকদের কাছে ৫০০ টাকারও কম খরচে ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা রিচার্জপ্ল্যানগুলি অধিক জনপ্রিয়‌। তাই আজ আমরা Jio, Airtel, Vi এবং BSNL এর ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা প্রিপেড প্ল্যান সম্পর্কে এই প্রতিবেদনে বলবো। এই রিচার্জ প্ল্যানগুলির দাম ৫০০ টাকার কম।

Jio, Airtel, Vi ও BSNL এর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর ৪৬৯ টাকার প্ল্যান

এটি এয়ারটেলের ভয়েস এবং এসএমএস প্ল্যান। এর বৈধতা ৮৪ দিন। এতে মোট ৯০০ টি এসএমএস সহ ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং বিনামূল্যে হ্যালো টিউনের মতো সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

জিও এর ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যান

এটি জিও-র ভয়েস এবং এসএমএস প্ল্যান। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এতে মোট ১০০০ এসএমএস সহ ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা আছে। এই প্ল্যানে জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস মিলবে।

Vodafone Idea এর ৪৭০ টাকার প্রিপেড প্ল্যান

এটি ভিআইয়ের ভয়েস এবং এসএমএস অনলি প্ল্যান। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এতে মোট ৯০০ টি এসএমএস সহ ৮৪ দিনের জন্য আনলিমিটেড কল অন্তর্ভুক্ত রয়েছে। এখানে অন্য কোনো সুবিধা নেই।

BSNL এর ৪৮৫ টাকার প্রিপেড প্ল্যান

বিএসএন‌এল এর এই প্ল্যানে ৮৪ দিনের পরিবর্তে ৮০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং রোজ ১০০ টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে JioPhone Recharge: ৭৫ ও ৯১ টাকায় রোজ ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা BSNL এর সুপারস্টার প্রিমিয়াম ওয়াইফাই প্ল্যান, পাবেন ৫০০০ জিবি ডেটা