TRENDS ▸
Tech GupTelecomVodafone Idea Vi To Launch 5g Service In Bangalore Today Recharge Plan Benefits
VI 5G Service in Bangalore

আজ থেকে এই শহরে চালু হচ্ছে Vodafone Idea এর 5G পরিষেবা, পাবেন হাই স্পিড ইন্টারনেট

Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য বড় সুখবর। আজ ১১ জুন ২০২৫ থেকে বেঙ্গালুরুতে লঞ্চ হচ্ছে সংস্থার বহু প্রতীক্ষিত 5G পরিষেবা। ইতিমধ্যেই সংস্থাটি দিল্লি, মুম্বাই, চন্ডীগড় এবং পাটনার মতো শহরে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করেছে। এখন বেঙ্গালুরুও সেই তালিকা জুড়তে চলেছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 11:06 AM

Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য বড় সুখবর। আজ ১১ জুন ২০২৫ থেকে বেঙ্গালুরুতে লঞ্চ হচ্ছে সংস্থার বহু প্রতীক্ষিত 5G পরিষেবা। ইতিমধ্যেই সংস্থাটি দিল্লি, মুম্বাই, চন্ডীগড় এবং পাটনার মতো শহরে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করেছে। এখন বেঙ্গালুরুও সেই তালিকা জুড়তে চলেছে। Vi জানিয়েছে, তাদের লক্ষ্য ২০২৫ সালের আগস্টের মধ্যে ১৭টি প্রধান সার্কেলে 5G রোলআউট সম্পূর্ণ করা।

Samsung-এর সঙ্গে হাত মিলিয়ে বেঙ্গালুরুতে 5G নেটওয়ার্ক আনছে ভোডাফোন আইডিয়া

বেঙ্গালুরুতে 5G পরিষেবা দিতে ভিআই জোট বেঁধেছে টেক জায়ান্ট স্যামসাংয়ের সঙ্গে। সংস্থার মূল লক্ষ্য নেটওয়ার্ককে আরও স্মার্ট করে তোলা এবং গ্রাহকদের হাই-স্পিড ইন্টারনেটের অভিজ্ঞতা দেওয়া। বেঙ্গালুরুর যেসব ব্যবহারকারীর কাছে 5G স্মার্টফোন রয়েছে, তারা ১১ জুন থেকেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Vi-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রচেষ্টা শুধু প্রযুক্তিগত অগ্রগতিই নয়, বরং দেশের প্রতিটি কোণে দ্রুত ও নির্ভরযোগ্য কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাখারই অংশ।

Vi গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন?

আমরা জানি 5G মানে অনেক দ্রুত ইন্টারনেট, কম ল্যাগ, এবং আরও স্মুথ এক্সপেরিয়েন্স। স্ট্রিমিং হোক বা অনলাইন গেমিং কিংবা রিমোট ওয়ার্ক, নতুন প্রজন্মের নেটওয়ার্ক হবে অনেক বেশি সহায়ক। তাই ভোডাফোন আইডিয়ার 5G পরিষেবা গ্রাহকদের বিভিন্নভাবে সাহায্য করবে।

Vodafone Idea 5G পরিষেবা কোন রিচার্জ প্ল্যানের সাথে পাওয়া যাচ্ছে?

ভোডাফোন আইডিয়া জানিয়েছে, তাদের ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে থাকবে হিরো আনলিমিটেড, সুপার হিরো প্ল্যান। শুধু তাই নয়, দেশের ১১টি বড় ক্রিকেট স্টেডিয়ামে ভিআই ইতিমধ্যেই 5G পরিষেবা পৌঁছে দিয়েছে।