জয়েন করুন

Apple: iPhone থেকে অ্যাপল ওয়াচ, এই কাজ না করলেই হবে ডেটা লিক

Updated Now: January 31, 2025 6:46 PM

আজকাল অনেকেই একাধিক Apple ডিভাইস ব্যবহার করেন, যেমন – iPhone, iPad, Mac, Apple Watch ইত্যাদি। কিন্তু, এই ডিভাইসগুলিতে হ্যাকিং হওয়ার ঝুঁকিও রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাইবার অপরাধ। তাই অসচেতন থাকলে যেকোনও সময় হ্যাক হতে পারে আপনার অ্যাপল ডিভাইসগুলি। এর থেকে বাঁচার জন্য নির্দিষ্ট উপায় বলে দিল সরকারি সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In।

অ্যাপল ডিভাইস ব্যবহার করলে এটা জানা উচিত

ডিভাইসগুলিকে প্রভাবিত করে এমন দুর্বলতার তালিকার মধ্যে রয়েছে ম্যাক ব্যবহারকারীরা, যারা ১৫.৩-এর আগে macOS ভার্সন চালাচ্ছেন, ১৪.৭.৩ ভার্সনের আগে MacOS Sonoma ব্যবহারকারীরা, ১৩.৭.৩ ভার্সনের আগে MacOS Ventura ম্যাক ব্যবহারকারীরা, ১৭.৭.৪ ভার্সনের আগের iPadOS ব্যবহারকারীরা, iOS ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৮.৩ ভার্সনের তার পুরনো, tvOS ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৮.৩ ভার্সনের পুরনো, VisionOS ব্যবহারকারীদের ক্ষেত্রে ২.৩ ভার্সনের পুরনো, Safari ব্যবহারকারীদের ১৮.৩ এর আগে এবং Apple WatchOS ব্যবহারকারীদের ১১.৩ এর আগে ভার্সন যারা চালাচ্ছেন তাদের ঝুঁকি বেশি।

নিরাপদ থাকার জন্য কী করবেন?

যদি আপনি লেটেস্ট সফ্টওয়্যার আপডেটগুলি ডাউনলোড করেন, তাহলে চিন্তা করার কোনও দরকার নেই। না করে থাকলে, iPhone-এ iOS-এর সাম্প্রতিক ভার্সন, iPad-এ iPadOS, Mac-এ macOS, Safari, Apple WatchOS এবং অন্যান্য ডিভাইসের সর্বশেষ ভার্সনগুলি দ্রুত আপডেট করে নিন।

লক্ষ্যণীয় বিষয় হল, অ্যাপল তখনই এই দুর্বলতাগুলি সম্পর্কে তথ্য প্রকাশ করে যখন এটি তাদের প্যাচ করার জন্য সফ্টওয়্যার আপডেট জারি করে। সুতরাং, আপনার ডিভাইসে যদি লেটেস্ট সফ্টওয়্যার আপডেট চলে আসে তাহলে তা ডাউনলোড করে নিন। এর ফলে আপনাকে আর দুর্বলতা সম্পর্কে চিন্তা করতে হবে না।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15