হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupTop StoriesSamsung Galaxy S27 Galaxy S27 Plus 3c Listing Reveals Charging Speed
Samsung Galaxy S27

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে?

আগামী বছরের শুরুতে লঞ্চ হবে Samsung Galaxy S27 সিরিজ। বর্তমান Galaxy S26 সিরিজের উত্তরসূরি হিসেবে এই নতুন লাইনআপ বাজারে আসবে। ইতিমধ্যেই আসন্ন এই সিরিজের ডিভাইসগুলি নিয়ে নানা তথ্য সামনে এসেছে। আজ আবার Galaxy S27 এবং Galaxy S27 Plus মডেলের চার্জিং…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 5, 2026 12:00 AM

আগামী বছরের শুরুতে লঞ্চ হবে Samsung Galaxy S27 সিরিজ। বর্তমান Galaxy S26 সিরিজের উত্তরসূরি হিসেবে এই নতুন লাইনআপ বাজারে আসবে। ইতিমধ্যেই আসন্ন এই সিরিজের ডিভাইসগুলি নিয়ে নানা তথ্য সামনে এসেছে। আজ আবার Galaxy S27 এবং Galaxy S27 Plus মডেলের চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে। চীনের 3C সার্টিফিকেশন সাইটে এই দুই Samsung 5G ফোন তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকেই এই দুই মডেলের চার্জিং ক্ষমতা সম্পর্কে ধারণা মিলেছে। সার্টিফিকেশন সাইটে উল্লেখিত তথ্যের ভিত্তিতে বলা যায় যে Samsung আরও এক বছর ২৫ ওয়াট এবং ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিংয়ের সাথেই থাকতে পারে।

3C সার্টিফিকেশনে অন্তর্ভুক্ত দুই Samsung ফোন

টিপস্টার অভিষেক যাদব এর X পোস্ট অনুযায়ী, চীনের 3C সাইটে SM-S9520 এবং SM-S9560 মডেল নম্বরের সাথে দুটি Samsung 5G ডিভাইসকে দেখা গিয়েছে। SM-S9520 মডেলটির ক্ষেত্রে 5V/2A, 9V/1.67A এবং 9V/2.77A চার্জিং আউটপুট থাকার কথা উল্লেখ রয়েছে। এই চার্জিং প্রোফাইলগুলি থেকে সর্বোচ্চ প্রায় ২৫ ওয়াট চার্জিং স্পিড পাওয়া যায়।

অন্যদিকে SM-S9560 মডেলের ক্ষেত্রে 5V/2A, 9V/1.67A এবং 9V/2.77A-এর পাশাপাশি 10V/4.5A এবং 15V/3A চার্জিং প্রোফাইলের উল্লেখ রয়েছে। ফলে এতে ৪৫ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড সাপোর্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। 3C সার্টিফিকেশন সাইটে দুটি হ্যান্ডসেটকেই 5G ডিজিটাল মোবাইল টেলিফোন সেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখানে এদের বাণিজ্যিক নাম উল্লেখ করা হয়নি। যদিও মডেল নম্বরের ভিত্তিতে বলা যায় এগুলি Galaxy S27 এবং Galaxy S27 Plus নামে বাজারে আসবে।

Galaxy S26 সিরিজের মতোই থাকবে চার্জিং স্পিড

সার্টিফিকেশন সাইট থেকে প্রাপ্ত তথ্য সঠিক ধরে নিলে বলতে দ্বিধা নেই যে Galaxy S27 ও Galaxy S27 Plus এর ওয়্যার্ড চার্জিং স্পিডে আগের মডেলের তুলনায় কোনও বৃদ্ধি দেখা যাবে না। বর্তমানে Samsung Galaxy S26 এবং Galaxy S26 Plus মডেলেও যথাক্রমে ২৫ ওয়াট এবং ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Galaxy S26 FE এর থেকেও পিছিয়ে থাকবে S27

চার্জিং স্পিডে আপগ্রেড না আনায় Galaxy S27 মডেলটি Samsung Galaxy S26 FE এর তুলনায় কিছুটা পিছিয়ে পড়বে বলে মনে হচ্ছে। কারণ Galaxy S26 FE স্মার্টফোনে ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Galaxy S26 Ultra চলতি বছরের শুরুতেই ৬০ ওয়াট চার্জিং আপগ্রেড পেয়েছে। তাই Samsung চাইলে Galaxy S27 সিরিজের অন্য মডেলগুলিতে অবশ্যই পরিবর্তন আনতে পারতো।