TRENDS ▸
Tech GupTop StoriesSamsung Galaxy Unpacked 2026 July Z Fold 8 Flip 8 Wide Launch Soon
Samsung Galaxy Unpacked 2026

Samsung Galaxy Unpacked 2026: জুলাইয়ে আসছে Galaxy Z Fold 8 থেকে Flip 8

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S26 সিরিজ। এবার সংস্থাটি দ্বিতীয় Unpacked ইভেন্ট আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। আর এই ইভেন্টেও বেশ কয়েকটি ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত ইভেন্ট…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 12, 2026 11:06 PM

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S26 সিরিজ। এবার সংস্থাটি দ্বিতীয় Unpacked ইভেন্ট আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। আর এই ইভেন্টেও বেশ কয়েকটি ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত ইভেন্ট নিয়ে কিছু জানানো হয়নি, তবে রিপোর্ট থেকে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে দ্বিতীয় Unpacked ইভেন্ট জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। আর এই ইভেন্টে নতুন কিছু ফোল্ডেবল ফোন লঞ্চ হবে।

Samsung Galaxy Unpacked 2026 ইভেন্ট হবে জুলাইতে

দক্ষিণ কোরিয়ার একটি সংবাদসংস্থা দাবি করেছে যে, আগামী ২২ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে স্যামসাংয়ের পরবর্তী Galaxy Unpacked ইভেন্ট। এই ইভেন্টে Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8 ও Galaxy Z Fold 8 Wide লঞ্চ হতে পারে।

ইভেন্ট কোথায় হবে

এইবারের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট লন্ডনে অনুষ্ঠিত হতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। আগে সাধারণত যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়াতেই বড় ইভেন্ট আয়োজন করত স্যামসাং। যেমন Galaxy S26 সিরিজের লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। আর গত বছর Galaxy Z Fold 7 সিরিজের লঞ্চ ইভেন্ট ব্রুকলিনে আয়োজন করা হয়েছিল।

ইউরোপে অবস্থান মজবুত করার ইঙ্গিত?

লন্ডন আসলে স্যামসাংয়ের ইউরোপীয় অপারেশনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সংস্থার আঞ্চলিক হেডকোয়ার্টার রয়েছে সারে তে। তাই এখানে ইভেন্ট আয়োজন করে ইউরোপের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাইছে ব্র্যান্ডটি। এর ফলে Apple এর সঙ্গে প্রতিযোগিতায় বাড়তি সুবিধাও পেতে পারে ব্র্যান্ডটি।

নতুন Fold 8 Wide আসতে পারে

রিপোর্টে Galaxy Z Fold 8 Wide মডেলটিকে প্রথমবার আনা হবে বলে দাবি করা হয়েছে। এতে থাকবে ৪:৩ অ্যাসপেক্ট রেশিও সহ আরও চওড়া স্ক্রিন। ডিভাইসটি আসন্ন ফোল্ডেবল iPhone এর তুলনায় প্রায় ০.৫ মিমি পাতলা হতে পারে। আবার এই মডেলের সঙ্গে S Pen স্টাইলাসও পাওয়া যেতে পারে।

এছাড়া Galaxy Z Fold 8 Wide মডেলে থাকতে পারে ৭.৬ ইঞ্চি ফোল্ডেবল OLED ডিসপ্লে এবং ৫.৪ ইঞ্চির কভার স্ক্রিন। ডিভাইসটি ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।