জয়েন করুন

Kawasaki আর Triumph সামলে রাখো, রাস্তা কাঁপাতে এল Honda CB1000 Hornet SP বাইক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 28, 2025 10:16 AM

হোন্ডা মোটরসাইকেল প্রেমীদের জন্য সুখবর। ভারতে লঞ্চ হল সংস্থার নতুন নেকেড স্পোর্টস বাইক Honda CB1000 Hornet SP। এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১২.৩৫ লাখ টাকা। মূলত পারফরম্যান্সপ্রেমী রাইডারদের জন্য এই বাইকটি আনা হয়েছে। ভারতীয় বাজারে Honda CB1000 Hornet SP এর সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Kawasaki Z900 ও Triumph Street Triple R-এর।

Honda CB1000 Hornet SP এর ডিজাইন

হোন্ডা সিবি১০০০ হর্নেট এসপি-এর ডিজাইন চ্যালেঞ্জিং ও আধুনিক। এর হেডলাইটটি বিশেষভাবে নজর কাড়বে। এতে মজবুত ফুয়েল ট্যাঙ্ক পাওয়া যাবে। আর উপরের দিকে ওঠা টেইল সেকশন একে স্ট্রিট নেকেড বাইকের রূপ দিয়েছে।

Honda CB1000 Hornet SP এর ইঞ্জিন ও পারফরম্যান্স

হোন্ডা সিবি১০০০ হর্নেট এসপি বাইকে রয়েছে ৯৯৯ সিসির ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫৫ বিএইচপি পাওয়ার দেয় ১১,০০০ আরপিএম-এ এবং ১০৭ এনএম টর্ক উৎপন্ন করে ৯,০০০ আরপিএম-এ। এই ইঞ্জিনের সঙ্গে যুক্ত আছে ছয়-গতির গিয়ারবক্স।

Honda CB1000 Hornet SP এর রাইডিং মোড ও কন্ট্রোল

হোন্ডা সিবি১০০০ হর্নেট এসপি বাইকে তিনটি প্রিসেট রাইড মোড উপস্থিত যথা, রেইন, স্ট্যান্ডার্ড ও স্পোর্ট। এছাড়াও, দুটি কাস্টম ‘ইউজার’ মোড পাওয়া যাবে। এই মোডগুলোর মাধ্যমে রাইডাররা থ্রটল রেসপন্স ও ট্র্যাকশন কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারবেন।

Honda CB1000 Hornet SP এর সাসপেনশন ও ফিচার

হোন্ডার এই বাইকের চ্যাসিস স্টিল ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি। এর সামনে শোয়া এসএফএফ-বিপি ফর্ক ও পিছনে Ohlins TTX36 মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটি ট্র্যাকশন কন্ট্রোল, এলইডি লাইট, কালার TFT ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ এসেছে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন