জয়েন করুন

ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী মাসে বাজারে আসছে Xiaomi Mix Flip 2 ফোল্ডেবল ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 28, 2025 9:57 AM

শাওমি তাদের ফোল্ডেবল ফোনের পোর্টফোলিও সম্প্রসারিত করতে কাজ করছে। ২০২৪ সালের জুলাইয়ে তারা প্রথম ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোন Xiaomi Mix Flip লঞ্চ করে। এবার ডিভাইসটির উত্তরসূরি হিসেবে আসছে Xiaomi Mix Flip 2। আশা করা হচ্ছে, আগামী জুন মাসে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি ওয়েইবোতে এই তথ্য ফাঁস করেছেন। আসুন Xiaomi Mix Flip 2 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Xiaomi Mix Flip 2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমি মিক্স ফ্লিপ ২ ফোল্ডেবল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হতে পারে। এতে পাওয়া যাবে ৬.৮৫ ইঞ্চি LTPO OLED ইনার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১.৫কে। তবে বাইরের ডিসপ্লের সাইজ জানা যায়নি।

ফটোগ্রাফির জন্য, শাওমি মিক্স ফ্লিপ ২ মডেলে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল ১/১.৫ ইঞ্চির প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল ১/২.৭৬ ইঞ্চির আলট্রা-ওয়াইড সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ডিভাইসটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IPX8 রেটেড ওয়াটার-রেজিস্ট্যান্ট বিল্ড সহ আসবে। এটি মাত্র ৭.৬ মিমি পুরু হবে এবং ওজন হবে আনুমানিক ১৯০ গ্রাম।

উল্লেখ্য, আগের মডেল Xiaomi Mix Flip এর দাম ছিল ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৯,০০০ টাকা)। আশা করা যায়, নতুন ফোনের মূল্য এর কাছাকাছি রাখা হতে পারে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে