জয়েন করুন

Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 27, 2026 10:14 AM

ভিভো এবার মিড রেঞ্জে তাদের নতুন ফোন Vivo X500 E বাজারে আনছে। এটি X500 সিরিজের তুলনায় কিছুটা সাশ্রয়ী বিকল্প হিসেবে লঞ্চ হবে। যদিও সংস্থার তরফে এখনও ডিভাইসটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। এমনকি তারা কোনো টিজারও প্রকাশ করেনি। তবে ইতিমধ্যেই স্মার্টফোনটিকে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই সমস্ত ওয়েবসাইট থেকে হ্যান্ডসেটটির বেশকিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। এমনকি এর দামেরও ধারণা পাওয়া গেছে। এছাড়া আশা করা হচ্ছে খুব শীঘ্রই ডিভাইসটি বাজারে আসতে পারে।

Vivo X500 E এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সম্প্রতি গুগল প্লে কনসোল এর ওয়েবসাইটে Vivo X500 E ফোনটিকে ‘V2648’ মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। লিস্টিং অনুযায়ী, এতে কোয়ালকম SM7750 চিপসেট থাকতে পারে, যা আসলে বাজারে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট নামে পরিচিত। এতে ৮ জিবি র‌্যাম থাকবে। তবে লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে। ডিভাইসটির ডিসপ্লে রেজোলিউশন হতে পারে ১২৬০ x ২৭৫০ পিক্সেল।

Vivo V80 এর রিব্র্যান্ডেড ফোন হতে পারে

আসন্ন হ্যান্ডসেটটির সামনে আসা স্পেসিফিকেশনগুলির সঙ্গে চলতি মাসের শুরুতে লঞ্চ হওয়া Vivo V80 এর বেশ মিল রয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে যে Vivo X500 E আসলে V80 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। পাশাপাশি অ্যামাজন ইটালির ওয়েবসাইটে ফোনটির থার্ড-পার্টি কেস লিস্টিং হয়েছে। এক্ষেত্রেও দুই ফোনের কেসের মধ্যে মিল দেখা গেছে। শুধু তাই নয়, কেসগুলির ক্যামেরা কাটআউটের ডিজাইনও Vivo V80 এর সঙ্গে মিলে যাচ্ছে।

Bluetooth SIG সার্টিফিকেশনে দেখা গেল নতুন মডেল নম্বর

কয়েকদিন আগে ভিভো এক্স৫০০ ই মডেলটিকে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গিয়েছে। তবে এখানে এর মডেল নম্বর ছিল ‘V2656’, যা গুগল প্লে কনসোলের নম্বরের থেকে আলাদা। মনে করা হচ্ছে আপকামিং ভিভো হ্যান্ডসেটে ৭৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। যদিও ভিভো ভি৮০ মডেলে ৭২০০ এমএএইচ ব্যাটারি ছিল।

Vivo X500 E এর সম্ভাব্য স্পেসিফিকেশন

যেহেতু আগেই বলেছি যে Vivo X500 E স্মার্টফোনটি Vivo V80 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তাই এদের স্পেসিফিকেশনে মিল থাকতে পারে, সেক্ষেত্রে এতে ৬.৫৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস ব্রাইটনেস অফার করবে।

ফটোগ্রাফির জন্য Vivo X500 E মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে Vivo X500 E মডেলে ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলবে। জানা গেছে এতে চারটি ওএস আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Vivo X500 E কবে লঞ্চ হবে

Vivo এখনও পর্যন্ত X500 E এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তাই মনে করা হচ্ছে ডিভাইসটির বাজারে আসতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। অর্থাৎ চলতি বছরে ফোনটি লঞ্চ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Vivo X500 E এর দাম কত হবে

আমাদের অনুমান,ষ ভারতে Vivo X500 E এর বেস মডেলের দাম প্রায় ৬৩,০০০ টাকা থেকে শুরু হতে পারে। এই মূল্য ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য নির্ধারণ করা হতে পারে। অন্যদিকে, ৫১২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম প্রায় ৮০,০০০ টাকা রাখা হতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি