জয়েন করুন

20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 5, 2026 9:16 PM

কয়েকদিন পরেই শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale 2026। আর এই সেলে ২০,০০০ টাকার কম দামে Motorola, Poco, Vivo, Realme এবং Oppo ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন পাওয়া যাবে। এই সেগমেন্টের ফোনগুলিতে রয়েছে বড় ব্যাটারি, 5G কানেক্টিভিটি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার। তাই আপনি যদি এই মুহূর্তে ২০,০০০ টাকার রেঞ্জে নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে প্রতিবেদনে উল্লেখিত সেরা কয়েকটি মডেল থেকে পছন্দের ডিভাইসটি বেছে নিতে পারেন। আসুন স্মার্টফোনগুলির নাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G37 Power: দাম ১৬৯৯৯ টাকা

Moto G37 Power ফোনে আছে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসর। এর সঙ্গে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ বড় ব্যাটারি। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন এবং গরিলা গ্লাস ৭আই এর সঙ্গে এসেছে।

Moto G37: দাম ১৫৯৯৯ টাকা

Moto G37 মডেলের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি চিপসেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল সেন্সর।

Realme P4 Lite 5G: দাম ১৬৮৮৯ টাকা

Realme P4 Lite 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Moto G06 Power: দাম ১৩৯৯৯ টাকা

Moto G06 Power হ্যান্ডসেটের বিষয়ে বললে এতে পাওয়া যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৮৮ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম ও ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা। ডিভাইসটি 4G সাপোর্ট সহ এসেছে।

Vivo T5 Lite 5G: দাম ১৯৯৯৯ টাকা

Vivo T5 Lite 5G মডেলে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ১,২০০ নিটস। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট, ৬৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, IP65 রেটিং এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ এসেছে।

Poco M8x 5G: দাম ১৯৬৪৮ টাকা

Poco M8x 5G এর সবচেয়ে বড় আকর্ষণ ৭৯০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে মিলবে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ ৫জি প্রসেসর, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৯ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Oppo K14x 5G: দাম ১৮৯৯৯ টাকা

Oppo K14x 5G স্মার্টফোনের স্পেসিফিকেশনের কথা বললে এতে ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে