জয়েন করুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 28, 2026 7:42 PM

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় শুরু হচ্ছে। Flipkart থেকে ডিভাইসটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারে। ফিচার হিসেবে এই ফোনে রয়েছে 3D curved AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। সাথে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Lava Virat Curve 5G এর দাম, অফার এবং ফিচার দেখে নেওয়া যাক।

Lava Virat Curve 5G এর দাম ও অফার

Lava Virat Curve 5G এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফার পাওয়ার পর এটি ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। হ্যান্ডসেটটি ইলোরা স্লেট, হেরিটেজ ইন্ডিগো ও ম্যাকরানা আইভরি কালার আপশনে পাওয়া যাবে।

Lava Virat Curve 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা বিরাট কার্ভ ৫জি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে। এটি দুই বছর পর্যন্ত ওএস আপডেট এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর। এতে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Lava Virat Curve 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং পিক ব্রাইটনেস লেভেল ১১০০ নিটস।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য লাভার স্মার্টফোনে EIS সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল Sony IMX752 প্রাইমারি ক্যামেরা বর্তমান। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। তবে এর বক্সে ৩৩ ওয়াট চার্জার রয়েছে। সংস্থার দাবি, ফুল চার্জে হ্যান্ডসেটটি ৫৫ ঘণ্টা পর্যন্ত টকটাইম, ৭২০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে।

অন্যান্য ফিচার

বিল্ড কোয়ালিটির জন্য Lava Virat Curve 5G ফোনটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য রয়েছে IP64 রেটিং। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে Vivo Y600i মিড রেঞ্জে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল