জয়েন করুন

Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 27, 2026 4:05 PM

ভারতে চলতি সপ্তাহেই লঞ্চ হতে চলেছে Oppo K14 Plus 5G। ইতিমধ্যেই আসন্ন এই হ্যান্ডসেটের ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার এবং উপলব্ধতা সম্পর্কিত তথ্য সামনে এসেছে। আজ আবার নতুন এই ফোনের দাম, র‌্যাম ও স্টোরেজ কনফিগারেশন এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানানো গিয়েছে। Oppo K14 Plus 5G দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। আর ডিভাইসটির দাম Oppo K14 5G এর তুলনায় বেশ অনেকটাই বেশি হবে বলে জানা গিয়েছে। এতে ফ্ল্যাট রিয়ার প্যানেল থাকবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৮০০০ এমএএইচ ব্যাটারি।

Oppo K14 Plus 5G লঞ্চ হচ্ছে ২৯ সেপ্টেম্বর

ওপ্পো সম্প্রতি আসন্ন হ্যান্ডসেটের লঞ্চের তারিখ নিশ্চিত হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভারতে ফোনটি লঞ্চ হবে। লঞ্চের পর এটি Flipkart থেকে কেনা যাবে। এটি অরেঞ্জ এবং হোয়াইট সহ আরও কয়েকটি কালার অপশনে পাওয়া যাবে।

Oppo K14 Plus 5G এর দাম

Flipkart আজ তাদের Oppo K14 Plus 5G এর জন্য তৈরি ডেডিকেটেড মাইক্রোসাইটটি আপডেট করেছে। এখানেই ফোনটির দাম সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারতে Oppo K14 Plus 5G এর দাম 45,000 টাকার কম রাখা হবে বলে নিশ্চিত করা হয়েছে। সংস্থার দাবি, এই সেগমেন্টে এটিই ভারতের “স্মুথেস্ট ফোন” হবে।

Oppo K14 5G এর সাথে দামের তুলনা

বর্তমানে ওপ্পো কে১৪ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হল ২৫,৯৯৯ টাকা। এর ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। তবে ওপ্পো কে১৪ প্লাস ৫জি মূল্য ৪৫,০০০ টাকার কম রাখা হবে বলে জানানো হয়েছে। আর হ্যান্ডসেটটি ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে।

Oppo K14 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Oppo-র নতুন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালার ওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এতে লুমিনস রেন্ডারিং ইঞ্জিন এবং ট্রিনিটি ইঞ্জিন থাকছে। পাশাপাশি এতে একাধিক AI-ভিত্তিক ক্যামেরা ফিচারও দেওয়া হবে। ডিভাইসটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ আসবে।

পারফরম্যান্সের জন্য Oppo K14 Plus 5G মডেলে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ম্যাক্স চিপসেট ব্যবহার করা হবে। স্মার্টফোনটি ৮০০০ এমএএইচ বিশাল ব্যাটারি সহ আসবে। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে দেওয়া হবে সুপারকুল ভেপার চেম্বার কুলিং সলিউশন।

ফটোগ্রাফির জন্য Oppo K14 Plus 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এর প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। আর এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৩৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

আরও পড়ুন

Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে Vivo Y600i মিড রেঞ্জে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo K14 Plus 5G ফোনের ভারতে লঞ্চ আসন্ন, Flipkart প্রকাশ‌ করল টিজার itel A300C 4G মাত্র 10999 টাকায় ভারতে লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি