জয়েন করুন

Suzuki e-Access: সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটার ই-অ্যাকসেস জুনেই বাজারে আসছে, ফুল চার্জে ছুটবে ৯৫ কিমি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 8:45 AM

যারা কয়েক মাসের মধ্যে নতুন ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন, তাদের জন্য সুসংবাদ নিয়ে এল সুজুকি। জনপ্রিয় এই সংস্থাটি ভারতীয় বাজারে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Suzuki e-Access লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, বৈদ্যুতিক স্কুটারটি ২০২৫ সালের জুন মাসেই বাজারে আসতে পারে। ইতিমধ্যেই ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ ইভেন্টে এই স্কুটারটিকে দেখানো হয়েছে, ফলে বাজারে আসা এখন সময়ের অপেক্ষা।

Suzuki e-Access ইলেকট্রিক স্কুটারের ডিজাইন

ডিজাইনের দিক সুজুকি ই-অ্যাকসেস বেশ আধুনিক ও ইউনিক। এর সামনের অংশে দেখা যাবে রেখাযুক্ত স্টাইলিশ ফ্রন্ট এপ্রন এবং হেডলাইটের চারপাশে থাকছে পরিপাটি কাউল। টেইল সেকশনে আলাদা করে নজরকাড়া টার্ন ইন্ডিকেটর রয়েছে।

Suzuki e-Access ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ও রেঞ্জ

সুজুকি ই-অ্যাকসেস বৈদ্যুতিক স্কুটারে পাওয়া যাবে ৩.০৭kWh LFP ব্যাটারি, যা ফুল চার্জে প্রায় ৯৫ কিলোমিটার পর্যন্ত (IDC রেঞ্জ অনুযায়ী) চলবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। চার্জিং-এর ক্ষেত্রেও চালকরা স্বাচ্ছন্দ্য পাবেন, কারণ ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় নেয় বলে জানা গেছে।

পারফরম্যান্সের কথা বললে, সুজুকি ই-অ্যাকসেস স্কুটারে রয়েছে ৪.১kW-এর সুইংআর্ম-মাউন্টেড মোটর, যা সর্বোচ্চ ৭১ কিমি প্রতি ঘণ্টা গতি অফার করতে সক্ষম। শহরে চলাচলের জন্য এই গতি যথেষ্ট।

Suzuki e-Access স্কুটারটির সাথে TVS iQube, Honda Activa Electric এবং Ather Rizta-র বাজার দখলের প্রতিযোগিতা চলবে। আশা করা যায়, সুজুকির ব্র্যান্ড মূল্য এবং নির্ভরযোগ্য প্রযুক্তি ই-অ্যাকসেসকে বাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে পারবে।

আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হল, দাম এক লাখ টাকার কম, এক চার্জে চলবে ১৫৮ কিমি দামে কম চালাতে আরাম, Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট ভারতে লঞ্চ হল Hero Glamour X 2025 দুর্ধর্ষ ফিচার সহ এক লাখ টাকার কমে ভারতে লঞ্চ হল Yamaha Fascino 125 Fi Hybrid 2025 ভারতে TFT কনসোল সহ লঞ্চ হল, দাম কত Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন