জয়েন করুন

iPhone 15 লঞ্চের পর সবচেয়ে কম দামে, লোভনীয় অফার Amazon Great Freedom Festival সেলে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 29, 2025 8:20 PM

আগামী ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে Amazon Great Freedom Festival 2025 সেল। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। তবে সবচেয়ে আকর্ষণীয় অফারে কেনা যাবে iPhone 15 মডেলটি। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ সেলে Samsung Galaxy S24 Ultra এবং OnePlus 13R-এর মতো জনপ্রিয় হ্যান্ডসেটগুলিও কম দামে বিক্রি হবে।

Amazon Freedom সেলে স্মার্টফোনে কত ছাড় থাকবে

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর অ্যমাজন প্রাইম মেম্বাররা সেল শুরুর ১২ ঘণ্টা আগে থেকে সমস্ত অফারের লাভ ওঠাতে পারবেন। আসুন এই সেলে iPhone 15 কত দামে কেনা যাবে জেনে নেওয়া যাক।

iPhone 15 এর উপর অ্যামাজন ফ্রিডম সেলে অফার

Amazon Great Freedom Festival 2025 সেলে iPhone 15-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ব্যাঙ্ক অফার সহ ৫৮,২৪৯ টাকায় বিক্রি হবে। যেখানে অ্যাপলের অফিসিয়াল সাইটে এই ভ্যারিয়েন্টের দাম এখন ৬৯,৯০০ টাকা। যদিও অ্যামাজনে এটা এই মুহূর্তে ৬১,৪০০ টাকায় তালিকাভুক্ত আছে। এরপর ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আরও কমে মডেলটি কিনে নেওয়া যাবে।

আবার আইফোন ১৫ এর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যামাজনে যথাক্রমে ৭০,৮০০ টাকায় ও ৮২,৯০০ টাকায় অন্তর্ভুক্ত আছে। অন্যদিকে, অ্যাপলের ওয়েবসাইটে এই দুই মডেলের দাম এখনও ৭৯,৯০০ টাকা ও ৯৯,৯০০ টাকা। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৪৭,১৫০ টাকা পর্যন্ত ছাড় আদায় করে নেওয়া যাবে। এটি ইএমআই অপশনেও কেনা যাবে। কালার অপশনের কথা বললে, স্মার্টফোনটি ব্ল্যাক, ব্লু, গ্রিন, পিঙ্ক, ও ইয়েলো কালারে পাওয়া যাবে।

iPhone 15 এর ফিচার ও স্পেসিফিকেশন

iPhone 15 মডেলটি ২০২৩ সালে লঞ্চ হয়েছিল। এতে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এই ফোনে শক্তিশালী A16 Bionic চিপ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে