জয়েন করুন

Amazon Great Indian Festival: পুরো দশ হাজার টাকা ডিসকাউন্টে Infinix Zero Flip 5G, রয়েছে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 30, 2025 3:46 PM

চলমান Amazon Great Indian Festival সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি ফিচার, 4G, 5G বা ফোল্ডেবল ফোন এই সেল থেকে অনেক কম দামে কিনে নিতে পারবেন। এই প্রতিবেদনে আমরা ৪০,০০০ টাকার কম দামে তালিকাভুক্ত একটি ফোল্ডেবল ফোন সম্পর্কে বলবো। সেলে ডিভাইসটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা গ্রহণ করে আরও কম মূল্যে কেনা যাবে। আর এই স্মার্টফোনের নাম Infinix Zero Flip 5G।

Amazon সেলে Infinix Zero Flip 5G সবচেয়ে কম দামে

লঞ্চের সময় Infinix Zero Flip 5G এর ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৪৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে এটি অ্যামাজন সেলে আরও সস্তায় পাওয়া যাচ্ছে। এটি এখন মাত্র ৩৯,৯৯৯ টাকায় সাইটে তালিকাভুক্ত। অর্থাৎ পুরো ১০,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে ৩৭,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা।

Infinix Zero Flip 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিম (ন্যানো + ন্যানো) সাপোর্ট সহ আসে ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিন চলে। এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি+ এলটিপিও অ্যামোলেড ইনার স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। ডিভাইসটির বাইরে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস ২ সুরক্ষা সহ ৩.৬৪ ইঞ্চি অ্যামোলেড কভার ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Zero Flip 5G এর বাইরের স্ক্রিনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর ভিতরে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে।

স্মার্টফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এতে ডুয়েল জেবিএল-টিউনড স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৪৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন