জয়েন করুন

iPhone 17 লঞ্চের আগেই Apple এর বড় ঘোষণা, ভিনটেজ ও অবসিলিট লিস্টে যোগ নয়া মডেল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 3, 2025 1:31 PM

আগামী ৯ সেপ্টেম্বর Apple আয়োজন করতে চলেছে ‘Awe Droping’ ইভেন্ট। এই ইভেন্টেই iPhone 17 সিরিজ লঞ্চ হবে। তবে নতুন আইফোন বাজারে নিয়ে আসার আগে, আমেরিকার টেক জায়ান্টটি তাদের ভিনটেজ এবং অবসিলিট (অপ্রচলিত) প্রোডাক্ট লিস্ট আপডেট করেছে। এই লিস্টে এখন অন্তর্ভুক্ত হয়েছে ২০১৭ সালে লঞ্চ হওয়া iPhone 8 Plus মডেলটি। অন্যদিকে ১১ ইঞ্চি MacBook Air, ১৩ ইঞ্চি MacBook Pro এবং ১৫ ইঞ্চি MacBook Pro মডেলগুলিকে কোম্পানি “অপ্রচলিত” ঘোষণা করেছে।

২০১৭ সালের Apple iPhone 8 Plus এখন ভিনটেজ প্রোডাক্ট

অ্যাপল সম্প্রতি ভিনটেজ ডিভাইসের লিস্টে iPhone 8 Plus-এর ৬৪ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যুক্ত করেছে। এর আগে এই লিস্টে iPhone 8 Plus Product RED মডেলটিও ছিল। তবে ফোনটির ১২৮ জিবি স্টোরেজ মডেলটিকে এখনও ভিনটেজ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও তার ব্যাখ্যা কোম্পানি দেয়নি।

উল্লেখ্য, আইফোন ৮ প্লাস ছাড়াও ২০১৭ সালে লঞ্চ হওয়া আইফোন ৮ এবং আইফোন এক্স ফোন দুটি আগেই ভিনটেজ ক্যাটাগরির অংশ ছিল। অর্থাৎ তিনটি মডেলই এখন এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। লঞ্চের সময় ভারতে আইফোন ৮ প্লাস এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৩,০০০ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৮৬,০০০ টাকা।

iPhone 8 Plus এর পাশাপাশি ২০১৫ সালে লঞ্চ হওয়া ১১ ইঞ্চি MacBook Air এবং ২০১৭ সালে আসা ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি MacBook Pro মডেল দুটিকে অবসিলিট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

Apple Vintage প্রোডাক্ট কথার অর্থ কী

জানিয়ে রাখি, অ্যাপল সেইসব প্রোডাক্ট কে ভিনটেজ হিসেবে বিবেচনা করে যেগুলির বিক্রি পাঁচ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এগুলি লঞ্চ হয়েছে কমপক্ষে ৭ বছর আগে। এগুলির কম্পোনেন্ট এখনও কোম্পানি যোগান দিয়ে যাবে।

Apple Obsolete প্রোডাক্ট কোনগুলি

যেসব অ্যাপল ডিভাইসে সাত বছরেরও বেশি সময় ধরে বিক্রি হচ্ছে না সেগুলিকে অবসিলিট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এই ডিভাইসগুলির জন্য হার্ডওয়্যার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে ডিভাইসে কোনো সমস্যা দেখা দিলে আর ঠিক করার সুযোগ নেই।

Apple Awe Droping ইভেন্টের সময়

অ্যাপলের আসন্ন লঞ্চ ইভেন্ট ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে iPhone 17 সিরিজ, Apple Watch 11 সিরিজ এবং AirPods Pro 3 এর উপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে