জয়েন করুন

Samsung ও Vivo কে টেক্কা দিতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন আনছে Apple

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 5:04 PM

অ্যান্ড্রয়েড ফোনের মতো এবার আইফোনেও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা? জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের অন্তত তেমনটাই দাবি। তিনি একটি উইবো পোস্টে দাবি করেছেন যে, অ্যাপল ভবিষ্যতে বাজারে আসা আইফোন মডেলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার নিয়ে পরীক্ষা শুরু করেছে। যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কিছু জানায়নি। তবে টিপস্টারের দাবির পর অ্যাপল ফোন প্রেমীদের মধ্যে এই নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বর্তমানে iPhone 14 Pro ও iPhone 15 Pro মডেল দুটিতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে, যা পূর্ববর্তী ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড। তবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা অ্যাপলের ইতিহাসে ক্যামেরা প্রযুক্তির ক্ষেত্রে এক বিপ্লবমূলক পরিবর্তন বলে ধরা যায়। যদিও অ্যাপল সবসময়ই নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ধীরগতিতে চলতে পছন্দ করে, তাই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন পেতে কয়েক বছর আমাদের অপেক্ষা করতে হতে পারে।

উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড Samsung এবং Vivo ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। স্যামসাং ২০২৩ সালে Galaxy S23 Ultra মডেলে প্রথমবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে। একইভাবে, Vivo X200 Pro-তেও রয়েছে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফলে এক্ষেত্রে অ্যাপল অনেকটাই পরে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে আনবে।

জানিয়ে রাখি, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা শুধু আইফোনের ছবি তোলার মান উন্নত করবে না, বরং এর মাধ্যমে আরও দুর্দান্ত জুমিং, হাই-রেজোলিউশন প্রিন্ট এবং ক্রপিংয়ের ক্ষেত্রে অতুলনীয় সুবিধা পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা মোবাইল ক্যামেরার মাধ্যমেই প্রোফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন।

এদিকে রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবরে বাজারে আসতে চলা iPhone 17 Pro মডেলগুলিতে এখনো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেমই থাকবে। অর্থাৎ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এখনই অ্যাপলের পরিকল্পনায় নেই।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে