জয়েন করুন

নিমেষে হবে চার্জ, ১৫ হাজার টাকার মধ্যে Realme 12x ও Vivo T3x সহ সেরা ৫ ফাস্ট চার্জিং স্মার্টফোন

Updated Now: April 16, 2025 11:25 PM

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ইঁদুর দৌড়ের যুগে সময় কম হাতে! তাই যত সম্ভব দ্রুত ফোন চার্জ করতে চাইছেন ব্যবহারকারীরা। এই অভাব মেটানোর জন্য ফোনে আনা হচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। আজ এমন কয়েকটি স্মার্টফোনের সন্ধান রইল, যেগুলির দাম ১৫ হাজার টাকার মধ্যে হলেও, চার্জ করতে পারবে নিমেষে। চলুন জেনে নেওয়া যাক।

Realme 12x

Realme 12x 5G ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে। এই হ্যান্ডসেটের ব্যাটারি ইন-বক্স ৪৫ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে, যা ৫২ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে। ৫,০০০mAh ব্যাটারি, ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ এমপি মূল ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে।

Poco M7 Pro

POCO M7 Pro মডেলে আছে ৫১১০mAh ব্যাটারি, যা ৫৩ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়। এটি ভারতে ১৫ হাজারের মধ্যে উপলব্ধ অন্যতম ফাস্ট চার্জিং স্মার্টফোন। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ, AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ Ultra প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Vivo T3x

Vivo T3x মডেলে পাওয়া যাবে শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি। এতে ইন-বক্স ৪৪ ওয়াট ফাস্ট চার্জার রয়েছে, যা স্মার্টফোনকে ৬০ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে পারে। এতে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চি FHD+ ১২০ হার্টজ IPS LCD ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু।

iQOO Z9x

ফোন চার্জের ক্ষেত্রে iQOO Z9x, Vivo T3x এর মতোই দ্রুত চার্জ হয়। এতে আছে ৪৪ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার এবং ৬০০০mAh ব্যাটারি। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট, একটি ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Realme Narzo 70x

এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০mAh এবং রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, যা ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ ব্যাটারিকে চার্জ করতে সময় নেয় ৬৪ মিনিট। ফিচার রয়েছে, ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ১২০ হার্টজ প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট, পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম ১০,৯৯৯ টাকা।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা