জয়েন করুন

Motorola G45 5G: বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার ও সেরা ক্যামেরার ফোন, এখানে মিলছে অবিশ্বাস্য অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 21, 2025 9:53 AM

আপনি যদি ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে ভালো 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর। আসলে অ্যামাজনে Motorola G45 5G ফোনটি সেরা অফার সহ পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০ শতাংশ ডিসকাউন্টের পর মাত্র ১১,১৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে রয়েছে ৭৫০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ব্যাঙ্ক ডিসকাউন্ট।

শুধু তাই নয়! আপনি Motorola G45 5G ফোনের সাথে ৩৩৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়া পুরানো ফোন বদলে আদায় করে নিতে পারেষ আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ অফারে কত ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর।

Motorola G45 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা জি৪৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ১৬০০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা জি৪৫ ৫জি স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন