জয়েন করুন

৫১২ জিবি স্টোরেজের Realme ফোনে ৫০০০ টাকার বেশি ডিসকাউন্ট, এখান থেকে কিনুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 4:42 PM

আপনি যদি এই মুহূর্তে রিয়েলমি স্মার্টফোন কিনতে চান তাহলে সুখবর। সম্প্রতি লঞ্চ হওয়া Realme 14 Pro+ 5G মডেলের ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির আসল দাম ৩৭,৯৯৯ টাকা হলেও, Amazon-এ ফোনটি পাওয়া যাচ্ছে ৩৪,৯২০ টাকায়। অর্থাৎ ৩,০০০ টাকারও বেশি ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া আপনার কাছে যদি পুরোনো ফোন থাকে, তাহলে এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৩২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। মনে রাখবেন এই বিশেষ অফার মূলত Realme 14 Pro+ 5G এর পার্ল হোয়াইট কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য।

Realme 14 Pro+ 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের অন্যতম আকর্ষণ এর ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স যা ৩এক্স অপটিক্যাল এবং ৬ গুণ লসলেস জুম সাপোর্ট করে, এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে AMOLED কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে