জয়েন করুন

আইফোন কেনার শখ পূরণ, লঞ্চের পর এই প্রথম সবচেয়ে সস্তায় iPhone 16e

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 22, 2025 10:36 AM

অ্যাপলের আইফোন কেনার শখ আমাদের অনেকের আছে। তবে দামের কারণে এই শখ সবার পূরণ হয় না। এই কারণে আমেরিকার কোম্পানিটি সস্তা আইফোন বাজারে আনার চেষ্টা করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে এসেছে iPhone 16e, যার দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে। তবে পাঁচ মাস যেতে না যেতেই, নতুন এই ফোনটি আকর্ষণীয় অফার সহ পাওয়া যাচ্ছে। এর ফলে অনেক কম দামে iPhone 16e কেনার সুযোগ থাকছে।

iPhone 16e এর দাম ও অফার

১৬ সিরিজের সবচেয়ে সস্তা আইফোন মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৫৯,৯০০ টাকায় লঞ্চ হলেও এখন অ্যামাজনে ৫৩,৬০০ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ ৬,৩০০ টাকা ফ্লাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর যদি আপনি ICICI বা SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (Amazon Pay ছাড়া) ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে আরও ৪,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর পরে ডিভাইসটির দাম দাঁড়াবে ৪৯,৬০০ টাকা।

বাম্পার এক্সচেঞ্জ অফার

তবে অফার এখানে শেষ হয়নি। আপনি যদি iPhone 16e কেনার সময় আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে অ্যামাজন সর্বোচ্চ ৪৯,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস‌ দিচ্ছে।

উদাহরণস্বরূপ, আপনি যদি পুরানো iPhone 11 এক্সচেঞ্জ করেন, তাহলে ১৩,৮৭৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এর ফলে iPhone 16e কেনা যাবে ৩৫,৭২৫ টাকায়। এমনকি iPhone SE 3 এক্সচেঞ্জ করলে ১২,১০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের অবস্থা আর মডেলের ওপর নির্ভর করবে।

iPhone 16e কি কেনা উচিত হবে

যদি এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে নাও পারেন, তবুও ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে ৪৯,৬০০ টাকায় ফোনটি কেনা উচিত হবে। হ্যাঁ, আপনি চাইলে ১০-১২ হাজার টাকা বাড়িয়ে iPhone 16 কিনতে পারেন, তাতে কিছু বাড়তি ফিচারও পাবেন। তবে বাজেট যদি টাইট হয়, তাহলে 16e আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে।

iPhone 16e এর ফিচার

এই আইফোন মডেলে ম্যাগসেফ ও আল্ট্রা ওয়াইড ক্যামেরা না থাকলেও A18 চিপ, অ্যাপলের নতুন C1 মডেম, ৮ জিবি র‌্যাম, ওএলইডি ডিসপ্লে, অ্যাকশন বাটন, আর অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে