জয়েন করুন

ফ্লিপকার্টে শুরু হল Alcatel Days সেল, এই তিন নতুন 5G ফোনে থাকছে জবরদস্ত অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 10:49 AM

আপনি যদি আলকাটেলের 5G ফোন কিনতে চান তাহলে সুখবর! আজ অর্থাৎ ১৯ জুন রাত ১২টা থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে Alcatel Days সেল। এই বিশেষ সেলে আলকাটেলের তিনটি নতুন 5G স্মার্টফোন ছয় মাসের নো-কস্ট ইএমআই অফারে কেনা যাবে। এই ডিভাইস তিনটি হল Alcatel V3 Classic 5G, Alcatel V3 Pro 5G ও Alcatel V3 Ultra 5G। আসুন সেল থেকে এগুলি কত টাকা ইএমআই দিয়ে বাড়ি আনা যাবে দেখে নেওয়া যাক।

Flipkart Alcatel Days সেলের অফার

যারা বাজেটের মধ্যে চলতে পছন্দ করেন, তার V3 Classic 5G ফোনটি বেছে নিতে পারেন। এটি ২০০০ টাকা মাসিক কিস্তিতে সেলে পাওয়া যাচ্ছে। আবার বেশি স্টোরেজ ও ভালো ফিচার চাইলে V3 Pro 5G মডেলটি আদর্শ হবে, যার মাসিক ইএমআই ২,৬৬৬ টাকা। এদিকে আল্ট্রা মডেলটির দাম একটু বেশি হলেও, এটি ফিচারে ঠাসা এবং স্মার্টফোনটির ইএমআই শুরু হচ্ছে ৩০০০ টাকা থেকে।

Alcatel V3 সিরিজের স্পেসিফিকেশন আর ফিচার

Alcatel V3 Ultra 5G

আলকাটেল ভি৩ আল্ট্রা ৫জি ফোনে আছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ও ব্রাইটনেস ৬৫০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, সঙ্গে আছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, আর সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Alcatel V3 Pro 5G

এই ডিভাইসে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও চিপসেট আগের মডেলের মতো অর্থাৎ ডাইমেনসিটি ৬৩০০। ক্যামেরার কথা বললে, রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ফ্রন্ট প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটি ৫২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Alcatel V3 Classic 5G

আলকাটেল ভি৩ ক্ল্যাসিক ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস LCD, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতেও দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য মিলবে ৫০ মেগাপিক্সেল রিয়ার আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে