জয়েন করুন

চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দুর্ধর্ষ ফিচারের Oppo Find X8 Pro ফোনে ৯৯৯৯ টাকা ছাড়

avatar
Written By : Ankita Mondal
Updated Now: February 15, 2025 10:11 AM

শুরু হল ফ্লিপকার্ট ওএমজি সেল, যার অর্থ ও মাই গ্যাজেটস। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে স্মার্টফোনের সাথে থাকছে বাম্পার ছাড়। আপনি যদি অসাধারণ ক্যামেরা সেটআপ সহ নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে এই সেলে আপনার জন্য একটি সেরা ডিল রয়েছে। এই ডিল পাওয়া যাচ্ছে Oppo Find X8 Pro এর উপর। এই স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের চারটি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্লিপকার্ট OMG সেলে এই অপ্পো ফোনটি ৯,৯৯৯ টাকা ছাড়ে কেনা যাবে।

Oppo Find X8 Pro ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার

ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো এর ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ও মাই গ্যাজেটস সেলে এটি ৯,৯৯৯ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। এরজন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট মিলবে ৮,৪৯৯ টাকা ডিসকাউন্ট।

এদিকে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো কিনতে চাইলে ৪৩,১৪০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। ডিভাইসটি নো কস্ট ইএমআই অফারেও কেনা যাবে।

Oppo Find X8 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনে ২৭৮০ x ১২৬৪ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটি ৪৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই Oppo Find X8 Pro ফোনে এলইডি ফ্ল্যাশসহ চারটি ক্যামেরা উপস্থিত। এগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল ৩এক্স পেরিস্কোপ লেন্স এবং ১২০এক্স ডিজিটাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফির জন্য, এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এতে ৫৯১০ এমএএইচ‌ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাবেন। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা