জয়েন করুন

HMD Grand Leak: আসছে বড় ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরার নতুন ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2026 8:36 AM

স্মার্টফোন বাজারে নিজেদের জায়গা শক্ত করতে HMD গত কয়েক মাস ধরে লাগাতার নতুন ফোন লঞ্চ করে চলেছে। এবার শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি এখন একটি বাজেট নির্ভর স্মার্টফোন নিয়ে কাজ করছে, যার নাম রাখা হতে পারে HMD Grand। আর এই ডিভাইসের ইউএসপি হবে বড় ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি লাইফ। আজ জনপ্রিয় টিপস্টার এইচএমডি মিমস (@smashx_60) আসন্ন এই হ্যান্ডসেটটির বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন। পাশাপাশি তিনি এক্স পোস্টে এই ফোনের কয়েকটি ছবিও শেয়ার করেছেন।

বড় ডিসপ্লে সহ থাকবে নতুন ডিজাইন

টিপস্টারের দাবি সত্যি হলে HMD Grand মডেলে থাকতে পারে ৬.৯ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিসপ্লের মাঝবরাবর থাকবে পাঞ্চ-হোল কাটআউট। আর এই ডিভাইসটি ফ্লোরিডা ব্লু ও টাইটেনিয়াম ব্ল্যাক কালারে আসতে পারে।

সেলফি ক্যামেরায় জোর

বাজেট ভিত্তিক স্মার্টফোন হলেও HMD Grand এর সামনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। কম দামের ফোনে এই ধরনের ক্যামেরা স্পেসিফিকেশন বিরল।

Snapdragon প্রসেসর থাকলেও 5G সাপোর্ট নেই

আপকামিং এইচএমডি গ্রান্ড মডেলে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। এটি আসলে স্ন্যাপড্রাগন ৬৮৫ এর রিফ্রেশড ভার্সন, যেখানে সামান্য ক্লক স্পিড বাড়ানো হয়েছে। এর অর্থ এই ডিভাইসে 5G সাপোর্ট থাকবে না।

ক্যামেরার সাথে ৬০০০ এমএএইচ ব্যাটারি হতে পারে বড় আকর্ষণ

ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে HMD Grand-এ থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ একবার চার্জে হ্যান্ডসেটটি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে।

অন্যান্য ফিচার

এছাড়া এই ফোনে ডুয়েল স্পিকার, ৩.৫মিমি অডিও জ্যাক, এনএফসি, ব্লুটুথ, ওয়াইফাই সাপোর্ট থাকবে। স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

এছাড়া জানা গেছে, এটি অ্যান্ড্রয়েড ১৬ সহ লঞ্চ হবে। আর এতে দুই বছরের ওএস আপগ্রেড এবং তিন বছর ধরে সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি