জয়েন করুন

সামনে 50MP ও পিছনে 108MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ হতে পারে Honor 400 Lite

avatar
Written By : Suman Patra
Updated Now: February 20, 2025 1:55 PM

অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলির মতো নতুন মডেল লঞ্চের মাধ্যমে তাদের পোর্টফোলিও বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে Honor। চাইনিজ সংস্থাটির পরবর্তী প্রোডাক্ট হল Honor 400 সিরিজ, যার মধ্যে Honor 400 চর্চায় রয়েছে। এটি সম্প্রতি গুগল প্লে কনসোলে হাজির হয়েছিল, যা ফোনটির ডিডাইন, র‍্যাম, এবং প্রসেসর প্রকাশ্যে এনেছে। উল্লেখ্য, পূর্বসূরী Honor 300 সিরিজে কোনও Lite মডেল ছিল না। তাই এটি গত বছরের এপ্রিলে লঞ্চ করা Honor 200 Lite-এর উত্তরসূরী হবে।

Honor 400 Lite ফোনটি MediaTek Dimensity 7025 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা গিয়েছে। চিপটির CPU-র মধ্যে দুটি Cortex-A78 কোর (২.২ গিগাহার্টজ ক্লক স্পিড) এবং ছয়টি Cortex-A55 কোর (২ গিগাহার্টজ ক্লক স্পিড) রয়েছে। এই চিপসেট ইতিমধ্যেই Moto G55 ও Redmi Note 14-তে ব্যবহার হয়েছে। এটি পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয়।

মিডিয়াটেকের ওই প্রসসর দৈনন্দিন কাজের পাশাপাশি হালকা গেমিংয়ের জন্য উপযুক্ত। গুগল প্লে কনসোলে ফোনটির ৮ জিবি র‍্যাম লিস্টেড রয়েছে। ১২ জিবি ভার্সনেও আসবে বলে আশা রাখা যায়, কারণ Honor 200 Lite উভয় অপশনেই উপলব্ধ। সফ্টওয়্যারের ক্ষেত্রে, 400 Lite অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে। প্লে কনসোল ফোনটির ফ্রন্ট ডিজাইন প্রকাশ করেছে।

স্ক্রিনে পিল-আকৃতির কাটআউট থেকে শুরু করে বেজেল পর্যন্ত, সামগ্রিক ডিজাইন গত বছর লঞ্চ করা মডেলটির মতোই বলে মনে হচ্ছে।  Honor 400 Lite কেমন স্পেসিফিকেশন অফার করবে তা জানতে 200 Lite-এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যেতে পারে।

Honor 200 Lite স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ —১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। পিল-আকৃতির কাটআউটে একটি ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে তুলনামূলকভাবে ছোট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৩৫ ওয়াট তারযুক্ত চার্জিং সমর্থন করে।  আসন্ন মডেলের ব্যাটারি ক্ষমতা বাড়বে বলে আশা করা যায়।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে