জয়েন করুন

Honor Magic 8 RSR Porsche Design ও Magic 8 Pro Air এর লঞ্চ তারিখ প্রকাশ্যে এল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: January 13, 2026 12:31 PM

চীনে Honor নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Magic 8 সিরিজে সংস্থাটি যোগ হতে চলেছে দুটি নতুন মডেল – Honor Magic 8 RSR Porsche Design এবং Honor Magic 8 Pro Air। বেশ কিছুদিন ধরেই কোম্পানি এদের লঞ্চ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে আজ তারা এদের লঞ্চের তারিখ নিশ্চিত করল। এর পাশাপাশি ডিভাইস দুটির ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জানানো হয়েছে।

Honor Magic 8 RSR Porsche Design ও Magic 8 Pro Air এর লঞ্চের তারিখ

Honor জানিয়েছে, Magic 8 RSR Porsche Design চীনে আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, ভারতীয় সময় অনুযায়ী প্রায় ৫টায় লঞ্চ হবে। একই দিন বাজারে আসবে Magic 8 Pro Air মডেলটি। অর্থাৎ এক সন্ধ্যাতেই Honor দুইটি নতুন ডিভাইস বাজারে আনতে চলেছে।

Honor Magic 8 RSR Porsche Design এর ক্যামেরা ডিজাইন আকর্ষণীয় হবে। ফোনটির পিছনে স্কোয়ার ও গোলাকার মিলিয়ে এক ধরনের স্কুইরকেল শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভেতরে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরার ঠিক মাঝখান দিয়ে লম্বালম্বি ভাবে বসানো থাকবে Porsche Design-এর ব্র্যান্ডিং। পিছনের দিকে Honor-এর লোগোও দেখা যাবে। এই মডেলটি দুটি রঙে আসবে মুনলাইট স্টোন এবং স্লেট গ্রে।

এছাড়া হ্যান্ডসেটটির নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল ও সিম ট্রে। ডান পাশে থাকবে পাওয়ার বাটন, ভলিউম কন্ট্রোল এবং আরও একটি আলাদা বাটন, যেটা দেখে অনেকেরই Apple-এর ক্যামেরা কন্ট্রোলের কথা মনে পড়তে পারে।

অন্যদিকে Magic 8 Pro Air আলাদা স্টাইল সহ হাজির হবে। এই ফোনে থাকবে অনুভূমিক পিল-শেপ ক্যামেরা ডিজাইন, তার ভেতরেই ট্রিপল ক্যামেরা আর LED ফ্ল্যাশ মিলবে। উপরের দিকে স্পিকার গ্রিল দেওয়া হবে। ডান পাশে পাওয়ার ও ভলিউম বাটন, আর বাম দিকটা ফাঁকা থাকবে। এই মডেলটি চারটি রঙে আসবে – ফেয়ারি পার্পেল, লাইট অরেঞ্জ, ফেদার হোয়াইট, শ্যাডো ব্ল্যাক। আর Magic 8 Pro Air মাত্র ৬.১ মিলিমিটার পুরু হবে এবং ওজন থাকবে প্রায় ১৫৫ গ্রাম।

আরও পড়ুন

সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে Oppo Find X9s Pro আগামী সপ্তাহে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ