জয়েন করুন

10000mAh ব্যাটারি সহ আসা Honor ফোনে থাকবে এই মিড রেঞ্জ প্রসেসর, মিলবে তুখোড় পারফরম্যান্স

avatar
Written By : Puja Mondal
Updated Now: August 11, 2025 8:35 PM

গত সপ্তাহে প্রথমবার জানা গিয়েছিল যে, Honor এই মুহূর্তে ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটির একটি ফোনের উপর কাজ করছে। আর এই ফোনের নাম রাখা হবে Honor Power 2। এতে সিলিকন কার্বন প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারি ক্যাপাসিটি এত পরিমাণ বৃদ্ধি করা হবে। আজ আবার চীনের সোশ্যাল প্ল্যাটফর্ম ওয়েইবোতে পরিচিত টেক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, আসন্ন এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, এই প্রসেসর এখনো বাজারে আসেনি।

Honor Power 2 ফোনে থাকবে মিড রেঞ্জ ডাইমেনসিটি প্রসেসর

এবছর মিডিয়াটেক একসঙ্গে ডাইমেনসিটি ৮৫০০ ও ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এরমধ্যে প্রথম প্রসেসর দেখা যাবে ফ্ল্যাগশিপ ফোন, আর মিড রেঞ্জ স্মার্টফোনে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৮৫০০। সেক্ষেত্রে টিপস্টারের দাবি সত্যি হলে Honor Power 2 একটি মিড রেঞ্জ ডিভাইস হবে বলে ধরে নেওয়া যায়।

Honor Power 2 এর প্রোডাকশনে শীঘ্রই শুরু হবে

এদিকে সূত্র মারফত জানা গেছে, অনার পাওয়ার ২ মডেলটি এখন নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন (NPI) স্টেজে আছে। এই স্টেজে কোনো ডিভাইস তখনই যায়, যখন সেটি কেবল পরিকল্পনার কাগজে আটকে না থেকে ধীরে ধীরে উৎপাদনের দিকে এগোয়। ডিজাইন, ডেভেলপমেন্ট,টেস্টিংয়ের পর বাজারে নামার আগে এটিই মূল ধাপ।

উল্লেখ্য Honor Power 2 স্মার্টফোনটি চলতি বছরের এপ্রিল মাসে আসা Honor Power-এর উত্তরসূরি মডেল হবে, যেখানে ছিল ৮,০০০ এমএএইচ ব্যাটারি। তবে বেশি বড় ব্যাটারি থাকলেও নতুন মডেলটি যথেষ্ট পাতলা হবে বলে জানা গেছে।

এদিকে Honor এর পাশাপাশি শাওমির সাব-ব্র্যান্ড রেডমি-ও ৮,৫০০ থেকে ৯,০০০ এমএএইচ ব্যাটারির ফোন নিয়ে কাজ করছে বলে গতকাল শোনা গিয়েছে। এতেও সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ফোনটি ব্র্যান্ডের Turbo সিরিজের অধীনে আসছে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে