জয়েন করুন

৮৩০০mAh ব্যাটারি ও নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর সহ এই জুলাইয়ে লঞ্চ হচ্ছে Honor X70

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 7, 2025 8:38 AM

গত কয়েকমাস ধরে Honor X70 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আশা করা যায় শীঘ্রই ডিভাইসটি বাজারে আসবে। সম্প্রতি আবার চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওয়েইবো-তে পরিচিত টিপস্টার ‘Panda is Bald’ এই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তার দাবি সত্যি হলে, Honor X70 এই জুলাই মাসেই লঞ্চ হতে পারে এবং এটি গত বছরের X60 ও X60 Pro-এর উত্তরসূরি হবে। আসুন আসন্ন এই স্মার্টফোনে কি কি ফিচার থাকতে পারে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Honor X70 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপাতত জানা গেছে, অনার এক্স৭০ ফোনে পাওয়া যাবে ৬.৭৯ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১.৫কে। যদিও এর রিফ্রেশ রেট সামনে আসেনি। উল্লেখ্য, এক্স৬০ প্রো মডেলে ছিল ৬.৭৮ ইঞ্চি AMOLED স্ক্রিন। অর্থাৎ উত্তরসূরিতে খুব সামান্য ডিসপ্লে বড় থাকবে।

এদিকে, এক্স৬০ প্রো মডেলে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট, যেখানে নতুন মডেলে আরও আপডেটেড স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স৭০ স্মার্টফোনে দেওয়া হতে পারে বিশাল ৮৩০০ এমএএইচ ব্যাটারি, যেখানে আগের মডেলটি ৬৬০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছিল। চার্জিংয়ের জন্য নয়া মডেলে ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করতে পারে।

টিপস্টার জানিয়েছেন, Honor X70 ফোনের ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে সম্ভবত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ভ্যারিয়েন্টের ওজন হবে ১৯৯ গ্রাম ও এটি ৭.৯ মিমি পুরু হবে, যেখানে সাধারণ ভ্যারিয়েন্টের ওজন ১৯৩ গ্রাম ও ৭.৭ মিমি পুরু হবে।

কালার অপশনের কথা বললে, Honor X70 পাওয়া যেতে পারে হোয়াইট, ব্লু ও ব্ল্যাক কালার অপশনে। তবে এর ক্যামেরা ফিচার, RAM ভ্যারিয়েন্ট বা দামের বিষয়ে এখনও কিছু সামনে আসেনি।

প্রসঙ্গত, X60 সিরিজটি ২০২৪ সালের অক্টোবরে বাজারে এসেছিল। এর বেস মডেলের দাম শুরু হয়েছিল ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,২০০ টাকা) থেকে, আর প্রো ভার্সন ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৮০০ টাকা থেকে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা