জয়েন করুন

লঞ্চের আগে Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max এর তথ্য ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 12, 2026 7:05 AM

Huawei শীঘ্রই তাদের নতুন দুটি ফোন Pura 90 Pro ও Pura 90 Pro Max লঞ্চ করতে চলেছে। আগামী ২০ এপ্রিল ডিভাইস দুটি চীনে আত্মপ্রকাশ করবে। তার আগে আজ এদের ডিজাইন, কালার অপশন, এমনকি RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ফাঁস হল। জানিয়ে রাখি, Huawei Pura 90 সিরিজ Pura 80 সিরিজের উত্তরসূরি হবে। আগের সিরিজটি গত বছর জুন মাসে বাজারে এসেছিল। ফলে বলা যায় যে নতুন সিরিজটি অনেকটাই আগেভাগে লঞ্চ হতে চলেছে। আসুন নয়া সিরিজ সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল জেনে নেওয়া যাক।

চারটি কালার অপশনে আসছে Huawei Pura 90 Pro

Huawei Pura 90 Pro এবং Pura 90 Pro Max এর প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (ভারতীয় সময় দুপুর ১২টা) এই সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু হবে।

প্রো মডেলটি কোকোনাট হাইট, মালবেরি ব্ল্যাক, অরেঞ্জ সোডা ও পিংক গুয়াভা কালার অপশনে পাওয়া যাবে। আবার এটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

Pro Max মডেলের একাধিক কালার অপশন থাকবে

Huawei Pura 90 Pro Max মডেলটি পাঁচটি কালার অপশনের সাথে লঞ্চ হবে বলে জানা গেছে। এগুলি হবে ডন গোল্ড, এমারেল্ড লেক, অবসিডিয়ান ব্ল্যাক, অরেঞ্জ ওসান এবং সানসেট পার্পেল। তবে এর RAM ও স্টোরেজ কনফিগারেশন প্রো মডেলের মতোই থাকবে।

ডিজাইন

ডিজাইনের কথা বললে Huawei Pura 90 Pro ও Pro Max প্রায় একই রকম লুক সহ আসবে। এগুলিতে ট্রায়াঙ্গুলার ক্যামেরা মডিউল দেখা যাবে। এই তিনটি লেন্স পিরামিডের মতো সাজানো থাকবে, যারমধ্যে দুটো লেন্স একসঙ্গে উল্লম্বভাবে, আর পাশে বড় একটি লেন্স পাওয়া যাবে। উপরের দিকে ছোট একটি ফ্ল্যাশ ইউনিটও মিলবে।

পারফরম্যান্স ও সফটওয়্যার

আসন্ন সিরিজে Huawei তাদের নতুন কিরিন ৯০৩০ প্রো চিপসেট ব্যবহার করবে বলে জানা গেছে। এতে থাকবে নয়টি কোর, যার মধ্যে একটি হাই-পারফরম্যান্স কোর, কয়েকটি মিড-লেভেল কোর এবং কয়েকটি এফিসিয়েন্সি কোর হবে।

সফটওয়্যারের কথা বললে ফোন দুটি হারমনিওএস ৬ কাস্টম স্কিনে চলবে। এতে নতুন ইউআই এলিমেন্ট থাকতে পারে। সাথে HyperSpace Memory টেকনোলজি অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন

Vivo ও iQOO ফোনে আসছে Android 17 আপডেট, আপনার ডিভাইস লিস্টে আছে? Vivo T5 Pro 5G ভারতে ১৫ এপ্রিল লঞ্চ হবে, দাম থাকবে ৩০০০০ টাকার কাছাকাছি Poco M8s 5G লঞ্চের আগে পেল NBTC থেকে ছাড়পত্র, ফাঁস গুরুত্বপূর্ণ ফিচার স্মার্টফোন বাজারে ৬ শতাংশ পতন, iPhone 17 বিক্রির জোরে শীর্ষে অ্যাপল শুরু হল OnePlus Nord 6 ফোনের সেল, পাবেন ৩০০০ টাকা পর্যন্ত ছাড়