জয়েন করুন

Vivo T5 Pro 5G ভারতে ১৫ এপ্রিল লঞ্চ হবে, দাম থাকবে ৩০০০০ টাকার কাছাকাছি

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 12, 2026 7:53 AM

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Vivo T5 Pro 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হল। আগামী ১৫ এপ্রিল দুপুর ১২টায় ডিভাইসটি এদেশে আসবে বলে আজ নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি কোম্পানি আসন্ন মডেলটির ব্যাটারি ও ডিজাইন সম্পর্কেও ধারণা দিয়েছে। জানা গেছে এতে ৯০২০ এমএএইচ ব্যাটারি থাকবে। এরপরও এটি পাতলা ফোনগুলির মধ্যে অন্যতম হবে। আর হ্যান্ডসেটটি মিড রেঞ্জে পাওয়া যাবে।

Vivo T5 Pro 5G ভারতে সম্ভাব্য দাম

দামের বিষয়ে বলতে গিয়ে ভিভো জানিয়েছে যে, ৩৭,০০০ টাকার সেগমেন্টে এই ফোনে ‘সবচেয়ে বড় VC কুলিং সিস্টেম’ দেওয়া হবে। এখান থেকেই ডিভাইসটির দাম আন্দাজ করা যাচ্ছে।

পাশাপাশি সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে Vivo T5 Pro 5G মডেলের মূল্য ৩৭,০০০ টাকার কম রাখা হবে। এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকার বেশি ধার্য করা হবে না। অন্যদিকে, বেস মডেলের দাম আনুমানিক ৩০,০০০ টাকার আশেপাশে থাকতে পারে।

উপলব্ধতা ও কালার অপশন

Vivo T5 Pro 5G হ্যান্ডসেটটি ভারতে Flipkart ও কোম্পানির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এটি কসমিক ব্ল্যাক ও গ্লেসিয়ার ব্লু কালার অপশনে আসবে। এখন দেখার এই দুই কালার অপশনের মধ্যে কোনটি আকর্ষণীয় দেখায়।

Vivo T5 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ইতিমধ্যেই ভিভো টি৫ প্রো ৫জি ফোনের জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে, এতে পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট। সাথে পাওয়া যাবে ইউএফএস ৩.১ স্টোরেজ।

ভিভোর দাবি, স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ১১,৮০,০০০ এর বেশি স্কোর করেছে। আর গেমিং প্রেমীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এতে Honor of Kings-এর মতো গেমে ১২০fps পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন