জয়েন করুন

কম দামে সেরা ফিচার সহ বড় ব্যাটারি, Infinix Hot 60 5G, Hot 60i, ও Hot 60 Pro+ শীঘ্রই বাজারে আসছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 9:05 AM

ইনফিনিক্স শীঘ্রই হট সিরিজের নতুন তিনটি ফোন লঞ্চ করতে চলেছে। Infinix Hot 60 5G, Hot 60i, এবং Hot 60 Pro+ নামের এই ডিভাইসগুলিকে আজ TÜV Rheinland সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফলে বলা যায় এই হ্যান্ডসেটগুলি কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে। সার্টিফিকেশন সাইট থেকে এদের ব্যাটারি ও চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।

Infinix Hot 60 5G, Hot 60i, ও Hot 60 Pro+ উপস্থিত হল TÜV Rheinland সার্টিফিকেশন সাইটে

TÜV Rheinland সার্টিফিকেশন সাইটে X6726B মডেল নম্বর সহ ইনফিনিক্স হট ৬০ ৫জি, X6728 এবং X6728B মডেল নম্বর সহ হট ৬০আই-এর দুটি ভ্যারিয়েন্ট, আর X6886 মডেল নম্বর সহ হট ৬০ প্রো প্লাস অন্তর্ভুক্ত রয়েছে। সবকটি হ্যান্ডসেটই আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড IEC 62368-1:2018 অনুযায়ী সার্টিফায়েড, অর্থাৎ এগুলি ব্যবহারকারীর নিরাপত্তাও নিশ্চিত করবে।

এছাড়া ইনফিনিক্স হট ৬০ সিরিজের ফোনগুলিতে ইউএসবি ইনপুটের মাধ্যমে ৫.০ ভোল্ট থেকে ১১.০ ভোল্ট পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকবে, আর এদের ব্যাটারির ক্ষমতা থাকবে ৫০৬০ এমএএইচ থেকে ৫১০০ এমএএইচ।

তবে এদের চিপসেট বা ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও ইনফিনিক্সের রীতি অনুযায়ী, ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং অপশন এই সিরিজেও মূল আকর্ষণ হতে পারে।

এই সিরিজের Infinix Hot 60 5G মডেলটি হবে সবচেয়ে প্রিমিয়াম, যেখানে থাকবে ৫জি কানেক্টিভিটির সুবিধা। অন্যদিকে, Hot 60i এবং Hot 60 Pro+ বাজেট রেঞ্জে আসতে পারে।

Photo Credit: xpertpick

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন