জয়েন করুন

বিশ্ব বাজারে আসছে সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লের ফোন Infinix Hot 60 Pro+

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 18, 2025 2:41 PM

নাইজেরিয়ায় চলতি মাসের শুরুতে আত্মপ্রকাশ করেছিল Infinix Hot 60 Pro+। এবার ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলেছে। ইনফিনিক্স-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে, আগামী ২৫ জুলাই থেকে ডিভাইসটি বিভিন্ন বাজারে পাওয়া যাবে। শুরুটা হবে ফিলিপাইন থেকে। তবে ভারতীয় বাজারে Infinix Hot 60 Pro+ কবে থেকে পাওয়া যাবে, তা এখনো জানায়নি সংস্থাটি। উল্লেখ্য, ১১ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 60 5G, ফলে আশা করা যায় প্রো প্লাস মডেলটি খুব শীঘ্রই আসবে।

Infinix Hot 60 Pro+ এর ডিজাইন

ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস বিশ্বের সবথেকে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লের ফোন বলে দাবি করেছে সংস্থাটি। এর পিছনে বড়সড় ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে, যার মধ্যে বর্গাকার আকৃতির ক্যামেরা সেন্সর থাকবে। তার পাশেই মিলবে লম্বা এলইডি ফ্ল্যাশ। আর সামনের দিকে স্লিম বেজেল নজরে আসবে, এবং মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। পাওয়ার বাটন ও ভলিউম রকার থাকবে ডানদিকে।

Infinix Hot 60 Pro+ এর এর কালার অপশন ও ফিচার

নাইজেরিয়ার বাজারে ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস ছয়টি কালার অপশনে এসেছে – কোরাল টাইডস, মিস্টি ভায়োলেট, মোকো সাইবার গ্রিন, স্লিক ব্ল্যাক, সোনিক ইয়েলো ও টাইটানিয়াম সিলভার। স্পেসিফিকেশনের কথা বললে, এই স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এতে এআই সামারাইজার, এআই ইমেজ এক্সটেন্ডার সহ একাধিক AI ফিচার উপস্থিত।

Infinix Hot 60 Pro+ এর সামনে আছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৩ডি কার্ভড অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত, সর্বোচ্চ ব্রাইটনেস ৪,৫০০ নিটস এবং টাচ স্যাম্পলিং রেট ২,১৬০ হার্টজ। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং স্লিপ এইড মোড সাপোর্ট সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য এতে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর রয়েছে। সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাউন্ডের জন্য JBL-এর টিউন করা ডুয়েল স্পিকার থাকছে এই ফোনে। এটি IP65 রেটিং-সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে