জয়েন করুন

সস্তায় ৬ জিবি র‌্যাম সহ লঞ্চ হল Infinix NOTE 50s 5G ফোন, রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 11:58 PM

ইনফিনিক্স আজ তাদের জনপ্রিয় ফোন Infinix NOTE 50s 5G+ এর নতুন ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করেছে। এখন থেকে ডিভাইসটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আগামী ২৩ জুন থেকে Flipkart এর মাধ্যমে নতুন ফোনটি কেনা যাবে। এর আগে Infinix NOTE 50s 5G ভারতে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

নতুন ভ্যারিয়েন্ট চলে আসায়, এখন ফোনটি আরও বেশি মানুষের নাগালে আসবে বলে মনে করছে কোম্পানি। এটি মেরিন ড্রিফ্ট ব্লু (ভেগান ভেগান ফিনিশ), টাইটানিয়াম গ্রে এবং বারগান্ডি রেড কালার অপশনে এসেছে। নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট ছাড়া এর স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। জানিয়ে রাখি, Infinix NOTE 50s 5G ভারতের সবচেয়ে পাতলা ১৪৪ হার্টজ কার্ভড ডিসপ্লের ফোন। আসুন এর স্পেসিফিকেশন ও ফিচার জেনে নেওয়া যাক।

Infinix NOTE 50s 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স নোট ৫০এস ৫জি ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স নোট ৫০এস ৫জি ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান, যা 4K ভিডিও রেকর্ডিং এবং AIGC মোড সাপোর্ট করে। ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। এতে IP64 রেটিং পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17