জয়েন করুন

Infinix Note 60 Pro 5G: আইফোনের মতো ডিজাইন সহ আসছে দুর্দান্ত ফোন

avatar
Written By : Suman Patra
Updated Now: April 7, 2026 12:45 PM

ইনফিনিক্স ভারতে তাদের নতুন স্মার্টফোন Infinix Note 60 Pro 5G লঞ্চ করতে চলেছে। তবে তার আগে কোম্পানি আজ ডিভাইসটির জন্য আকর্ষণীয় প্রি-বুকিং অফার ঘোষণা করেছে। এক্ষেত্রে ফোনটি প্রি-বুক করলে প্রায় ৭,০০০ টাকার সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। হ্যান্ডসেটটি iPhone 17 Pro Max এর মতো ক্যামেরা ডিজাইন সহ আসবে। এতে থাকবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬৫০০ এমএএইচ ব্যাটরি।

Infinix Note 60 Pro কবে লঞ্চ হবে

ইনফিনিক্স নোট ৬০ প্রো ভারতে আগামী ১৩ এপ্রিল লঞ্চ হতে চলেছে। এটি Flipkart এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কেনা যাবে। তার আগে এর প্রি-বুকিং শুরু হয়ে গেছে। ফলে যারা সেল পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা আগে থেকে বুক করতে পারবেন।

Infinix Note 60 Pro এর প্রি-বুকিং অফার

Infinix Note 60 Pro 5G প্রি-বুকিং করলে ক্রেতারা প্রায় ৭,০০০ টাকার সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৩,৯৯৯ টাকার একটি MagSafe সাপোর্টেড স্পিকার বিনামূল্যে পাওয়া যাবে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এর সাথে এক বছরের এক্সট্রা ওয়ারেন্টিও পাওয়া যাবে। আবার যারা একবারে পুরো টাকা দিতে চান না, তাদের জন্য নো কস্ট ইএমআই এবং বাই নাউ পে লেটার অপশন থাকবে।

Infinix Note 60 Pro ফিচার ও স্পেসিফিকেশন

এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে পাওয়ারফুল অক্টা কোর প্রসেসর দেওয়া হবে। ডিভাইসটি ৮ জিবি ও ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 60 Pro 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে। সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, জেবিএল স্টেরিও স্পিকার, আইপি৬৪ রেটিং।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি