জয়েন করুন

Infinix Note 60 Pro সাড়া জাগিয়ে লঞ্চ হল, অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লের সাথে বড় চমক

avatar
Written By : Suman Patra
Updated Now: April 13, 2026 3:52 PM

Infinix Note 60 Pro প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৩৫,০০০ টাকার কম। ফোনটি আপাতত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এটি তিনটি কালার অপশনে এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর ডিভাইসটির মুখ্য আকর্ষণ হল অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ফিচার। এছাড়া এতে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর, ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড স্ক্রিন ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Infinix Note 60 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Note 60 Pro ভারতে দাম ও উপলব্ধতা

ভারতে ইনফিনিক্স নোট ৬০ প্রো এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩৪,৯৯৯ টাকা। এটি সোলার অরেঞ্জ, মোচা ব্রাউন ও ডিপ ওসান ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ফ্লিপকার্টে ৪,৫৯৯ টাকার ব্যাঙ্ক কার্ড অফার, ৩,৫৯৯ টাকার ফ্রি অ্যাক্সেসরিজ, ২,০০০ টাকার স্ক্রিন প্রোটেকশন এবং নো কস্ট ইএমআই অপশনের সুবিধা পাবেন। এর সাথে ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও মিলবে।

Infinix Note 60 Pro এর অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে

Infinix Note 60 Pro ফোনের পিছনে ক্যামেরার পাশে ‘অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে’ দেওয়া হয়েছে। একাধিক এলইডি লাইট দিয়ে তৈরি এই ডিসপ্লেতে কল, মেসেজ, আবহাওয়া, সময়, ব্যাটারি স্ট্যাটাস, নোটিফিকেশন ইত্যাদি দেখা যাবে। এমন ধরনের সুবিধা আমরা Nothing Glyph Matrix interface তে পাই। আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবেন।

বড় ব্যাটারি সহ ফাস্ট চার্জিং

এই ফোনে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং বাইপাস চার্জিংয়ের সুবিধাও রয়েছে। কোম্পানির দাবি, ফুল চার্জে এই ব্যাটারি ৩৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে। আবার এতে হার্ট রেট সেন্সরও পাওয়া যাবে। ব্যবহারকারীরা My Health অ্যাপ ব্যবহার করে হার্ট রেট, ব্লাড অক্সিজেন এবং হার্ট রেট ভ্যারিয়েবিলিটি মাপতে পারবেন।

প্রসেসর ও পারফরম্যান্স

পারফরম্যান্সের জন্য Infinix Note 60 Pro স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর গেমারদের জন্য CODM-এ ১২০এফপিএস পর্যন্ত সাপোর্ট থাকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে ৪৭৫৮mm² ভেপার চেম্বার।

ডিসপ্লে ও বিল্ড

এই হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। আবার সাউন্ডের জন্য এতে JBL ডুয়াল স্পিকার উপস্থিত। ডিভাইসটি ৩৬০ ডিগ্রি এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম সহ এসেছে

ক্যামেরা ও অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা ৪কে ভিডিও এবং AIGC পোর্ট্রেট সাপোর্ট করে। সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে‌।

সফটওয়্যারের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এক্সওএস ১৬ কাস্টম স্কিনে চলে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Folax AI অ্যাসিস্ট্যান্ট, ওয়ান ট্যাপ এআই বাটন, আইআর ব্লাস্টার। কোম্পানি নিশ্চিত করেছে যে এতে তিন বছর পর্যন্ত ওএস আপডেট এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন

প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ Redmi A7 Pro 5G বড় ডিসপ্লে ও ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু ১১,৪৯৯ টাকা থেকে Redmi A7 Pro 5G আজ লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি সহ থাকবে AI ফিচার অফারের ফুলঝুড়ি, ২০০MP ক্যামেরার Vivo V70 FE কেনার দারুন সুযোগ Vivo ও iQOO ফোনে আসছে Android 17 আপডেট, আপনার ডিভাইস লিস্টে আছে?