জয়েন করুন

বাজেটের মধ্যে এত কিছু, Infinix Smart 10 পড়ে গেলেও ভাঙবে না, লঞ্চের তারিখ নিশ্চিত হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 23, 2025 8:51 AM

যারা অল্প বাজেটে ফিচার-প্যাকড স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য বাজারে আসছে Infinix Smart 10। দুর্দান্ত ফিচারের পাশাপাশি এর ডিজাইনও হবে স্টাইলিশ। আর কোম্পানির দাবি, ডিভাইসটি ২৫,০০০ বারেরও বেশি ফেলে টেস্ট করা হয়েছে, এরপরও ফোনে কোনো সমস্যা হয়নি। ফলে বলতে দ্বিধা নেই যে, Infinix Smart 10 পড়ে গেলেও ভাঙবে না। তাই এই স্মার্টফোন কে “পাথরের মতো মজবুত” বলেও দাবি করেছে কোম্পানি।

Infinix Smart 10 এর প্রসেসর ও পারফরম্যান্স

ইনফিনিক্স স্মার্ট সিরিজের এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে UNISOC T7250 চিপসেট। এই প্রসেসর দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া কিংবা হালকা গেমিংয়ের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেবে। আর Infinix Smart 10 ফোনে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ৭০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, সঙ্গে থাকবে ডুয়েল LED ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ফুল চার্জে প্রায় ২৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে।

Infinix Smart 10 কবে আসছে ভারতে

Infinix Smart 10 আগামী ২৫ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে এর মাইক্রোসাইট লাইভ হয়েছে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা