জয়েন করুন

iPhone 15 Plus এখন ২০ হাজার টাকা সস্তা, iPhone 17 লঞ্চের আগেই দাম কমলো

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 1, 2025 6:51 PM

iPhone 17 আগামী মাসে বাজারে আসছে। অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর একটি ইভেন্ট আয়োজন করতে চলেছে। এই ইভেন্টেই নতুন iPhone মডেলগুলির উপর থেকে পর্দা সরানো হবে। তবে যারা ততদিন অপেক্ষা করতে চান না বা সাশ্রয়ী মূল্যে আইফোন ব্যবহার করতে চান তারা iPhone 15 Plus মডেলটি বেছে নিতে পারেন। এই স্মার্টফোনটি এখন অনেক কম দামে বিক্রি হচ্ছে। আপনি প্রায় ২০,০০০ টাকা সস্তায় ডিভাইসটি কিনতে পারবেন।

iPhone 15 Plus কিনুন ২০,০০০ টাকারও বেশি ছাড়ে

iPhone 15 Plus ভারতে ২০২৩ সালে লঞ্চ হয়। এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৮৯,৯০০ টাকা। তবে iPhone 16 সিরিজ আসার অ্যাপল এই মডেলের দাম কমিয়ে দেয়। এখন অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের মূল্য রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। কিন্তু আজ অ্যামাজনে মডেলটির ব্ল্যাক ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে মাত্র ৬৯,৪৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চের সময়ের থেকে প্রায় ২০,৪০১ টাকা কম।

অন্যদিকে আইফোন ১৫ প্লাস এর ব্লু, গ্রীন ও পিঙ্ক ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৬৯,৯৯৯ টাকায়। এর সাথে দেওয়া হচ্ছে অ্যামাজন এক্সচেঞ্জ অফার। যেখানে পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৪৫,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে।

iPhone 15 Plus এর বিশেষত্ব

iPhone 15 ও iPhone 15 Plus এর মূল পার্থক্য দেখা যাবে কেবল ডিসপ্লে সাইজে। বেস মডেলে ৬.১ ইঞ্চি স্ক্রিন উপস্থিত, যেখানে Plus ভ্যারিয়েন্টে এসেছে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লের সাথে। এতে রয়েছে ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে, HDR সাপোর্ট ও সর্বোচ্চ ২০০০ নিটস ব্রাইটনেস।

উভয় ফোনের বডি অ্যালুমিনিয়ামের তৈরি। ডিসপ্লের সুরক্ষার জন্য এগুলিতে সেরামিক শিল্ড উপস্থিত। প্লাস মডেলটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ডিভাইসটির ওজন ২০১ গ্রাম। এতে আছে IP68 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ রেটিং।

iPhone 15 Plus স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে A16 Bionic চিপ। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল লেন্স ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। কোম্পানির দাবি, ফুল চার্জে ফোনটি ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17