জয়েন করুন

Amazon Prime Day সেলের আগে বিরাট সস্তায় iPhone 16, এখান থেকে কিনলে লাভ বেশি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 7:53 PM

গতবছর অর্থাৎ ২০২৪ সালে বাজারে এসেছিল iPhone 16। এখন এই প্রিমিয়াম ফোনটি কম দামে পাওয়া যাচ্ছে। অফারের লাভ উঠিয়ে ডিভাইসটি ৭০,০০০ টাকার কমে কেনা যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফার আলাদা রয়েছে। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি iPhone 16 লোভনীয় ব্যাঙ্ক কার্ড অফার সহ বিক্রি হচ্ছে, এক্ষেত্রে ক্রেতারা ৪,০০০ টাকা অতিরিক্ত সাশ্রয় করতে পারবেন। জানিয়ে রাখি, আগামী মাসেই শুরু হচ্ছে Amazon Prime Day 2025 সেল। এই সেলে আরও বড়সড় ছাড়ে ফোনটি পাওয়া যেতে পারে।

কত দামে কেনা যাবে iPhone 16

বর্তমানে ভারতে অ্যাপল-এর অথরাইজড রিসেলারদের কাছে আইফোন ১৬ বিক্রি হচ্ছে ৭২,৪০০ টাকায়, যা লঞ্চের সময় ৭৯,৯০০ টাকার তুলনায় অনেকটাই কম। তবে ICICI Bank, Axis Bank বা Kotak Bank-এর ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ৪,০০০ টাকা ছাড় মিলবে। এক্ষেত্রে আইফোন ১৬ ফোনটির দাম কমে দাঁড়াবে ৬৮,৪০০ টাকায়।

শুধু তাই নয়, যদি আপনার কাছে কোনো পুরনো আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে, তাহলে সেটি এক্সচেঞ্জ করেও ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার ফোনের মডেল ও বর্তমান কন্ডিশনের উপর।

iPhone 16 এর ফিচার ও স্পেসিফিকেশন

আইফোন ১৬ ফোনে আছে এ১৮ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। এটি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলে, এবং বছরের শেষে এতে আইওএস২৬ আপডেট আসবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যাল রিফ্রেশ রেট ৬০ হার্টজ।

ফটোগ্রাফির জন্য iPhone 16 এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। অ্যাপল জানিয়েছে, নতুন জেনারেশনের ফটোগ্রাফিক স্টাইলস ফিল্টার সাপোর্ট করবে এই মডেলে। সঙ্গে রয়েছে অ্যাকশন বাটন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৫৬১ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ সি বা MagSafe চার্জারের মাধ্যমে চার্জ হবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন