জয়েন করুন

প্রথমবার সবচেয়ে কম দামে iPhone 16, ফ্লিপকার্ট আনলো অবিশ্বাস্য সেল

avatar
Written By : Suman Patra
Updated Now: January 30, 2025 11:14 AM

নতুন আইফোন কিনতে চাইলে লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ পুরানো মডেলে বেশ কিছু নতুন ফিচার থাকে না। তবে শুধু লেটেস্ট ফিচারের চমক নয়, নতুন iPhone 16 কেনা যাবে লোভনীয় অফারে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ডিভাইসটি সরাসরি ১০,০০০ টাকা ছাড়ে তালিকাভুক্ত আছে এবং এর সাথে আলাদা করে ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।

অ্যাপল শুধু iPhone 16 মডেলের ক্যামেরা লেআউটের ডিজাইনে পরিবর্তন আনেনি, এই লাইনআপের সবচেয়ে বড় হাইলাইট অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার। বিশেষ এআই ফিচারগুলি ভারতীয় ব্যবহারকারীদের জন্যেও নিয়ে আসা হয়েছে। আবার সর্বশেষ আইফোন মডেলে পারফরম্যান্সের জন্য এ১৮ বায়োনিক চিপ দেওয়া হয়েছে।

বিশেষ অফারে কিনুন iPhone 16

আইফোন ১৬ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এটি ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। এছাড়াও ববকার্ডের সাহায্যে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়া নির্বাচিত মডেলগুলির সাথে ৫,০০০ টাকা অতিরিক্ত ছাড় এবং ৪৩,১৫০ টাকা পর্যন্ত সর্বাধিক এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের মডেলের উপর নির্ভর করবে।

iPhone 16 এর ফিচার ও স্পেসিফিকেশন

আইফোন ১৬ মডেলে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য রয়েছে দেওয়া হয়েছে এ১৮ বায়োনিক চিপ। ৬ কোরের এই প্রসেসর ছাড়াও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের কারণে দুর্দান্ত অভিজ্ঞতা দেবে ফোনটি। ব্যাক প্যানেলে ভার্টিকাল ক্যামেরা সেটআপে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ১৬ বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে – ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড, আল্ট্রামেরিন ইত্যাদি।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা