জয়েন করুন

কম দামে ফাটাফাটি ফিচার, iPhone SE-র থেকে নতুন iPhone 16e এর বিক্রি বাড়লো ৬০ শতাংশ

avatar
Written By : Suman Patra
Updated Now: March 16, 2025 7:58 PM

অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির জন্য আয়ের বাক্স ক্রমশ ভর্তি করছে এই ডিভাইস। চীনের কোম্পানি যেমন – শাওমি, ভিভো এবং হুয়াওয়ের মতো ব্র্যান্ডগুলির ফোনকে টেক্কা দিচ্ছে iPhone 16e। শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।

এই রিপোর্ট অনুযায়ী, iPhone 16e চীনে iPhone SE-এর তুলনায় ৬০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। তবে, এই বৃদ্ধি অ্যাপলের পক্ষে গত বছরের বিক্রিকে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে বলে দাবি করা হচ্ছে। কারণ বাজার বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের সামগ্রিক বিক্রি দুই শতাংশ হ্রাস পেতে পারে।

আইডিসির সিনিয়র ডিরেক্টর নাবিলা পোপাল বলেন, “অ্যান্ড্রয়েডের প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে। জাতীয় চীনা ভর্তুকি ব্যবস্থার ফলে বাড়তি সাহায্য পাবে অ্যান্ড্রয়েড ফোনের বাজার, যা অ্যাপলের চেয়ে অ্যান্ড্রয়েডকে উল্লেখযোগ্যভাবে বেশি উপকৃত করবে।”

উল্লেখ্য, উৎসবের মরশুমে আইফোনের বিক্রি ১১ শতাংশ কমেছে। তবে আইফোনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে তাদের হারানো অবস্থান পুনরুদ্ধার করছে বলে জানা গিয়েছে। ভারতের মতো অন্যান্য মূল্য-সংবেদনশীল বাজারেও অ্যাপলের বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তৃতীয় প্রজন্মের iPhone SE-কে প্রতিস্থাপন করেছে iPhone 16e। যা আগে অ্যাপলের সবথেকে কম দামি স্মার্টফোন ছিল। নতুন যে আইফোন ১৬ই লঞ্চ হয়েছে তার দাম ৫৯,৯০০ টাকা। যদিও এটি বন্ধ হয়ে যাওয়া আইফোন এসই-এর তুলনায় কিছুটা দামি। তবে এ কথা অস্বীকার করার জায়গা নেই যে, এই দামে অ্যাপল যে ফিচার্ বা সুবিধা দিচ্ছে তার থেকে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে বাজারে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা