জয়েন করুন

পড়ে গেলেও ভাঙবে না, অ্যাপলের সবচেয়ে পাতলা iPhone 17 Air ফোনের বেন্ড টেস্ট ভিডিও ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 9:55 PM

অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে চর্চা তুঙ্গে। এই সিরিজের চমক হিসেবে আসবে iPhone 17 Air। রিপোর্ট অনুযায়ী, এটি হবে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন। তবে শুধু পাতলাই নয়, টেকসইতার দিক থেকেও এটি একটি সেরা বিকল্প হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক বেন্ড টেস্ট ভিডিওতে এটি স্পষ্ট হয়েছে।

বেন্ড টেস্টে অবাক করা পারফরম্যান্স iPhone 17 Air এর

সম্প্রতি এক্স (পূর্বতন টুইটার)-এ মাজিন বুউ নামের একজন ইউজার আইফোন ১৭ এয়ার-এর একটি বেন্ড টেস্ট ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি ফোনটি দুই হাতে ধরে প্রচন্ড জোরে মোড়ানোর চেষ্টা করছেন। এমনকি টেবিলে রেখে ঘুষিও মারছেন ফোনের ওপর। কিন্তু তবু ফোনটি একটুও বাঁকেনি।

এই ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায় যে, Apple এবার শুধু ডিজাইনে নজর দেয়নি, বরং আইফোন ১৭ এয়ার ফোনের ডিউরেবিলিটিকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সাধারণত অতিরিক্ত স্লিম ফোনগুলোর ক্ষেত্রে টেকসইতা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু আইফোন ১৭ এয়ার সেই ধারা ভেঙে দেবে।

নতুন চ্যাসিস সহ আসবে

জানা গেছে, আইফোন ১৭ এয়ার ডিভাইসে থাকবে টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি একটি চ্যাসিস, যা হালকা হলেও অত্যন্ত শক্তিশালী হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ স্ট্রাকচারকেও নতুনভাবে ডিজাইন করা হয়েছে।

iPhone 17 Air এর ডিজাইন ও ফিচার লিক

iPhone 17 Air চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর লঞ্চ হবে। এটি হতে পারে মাত্র ৬ মিমি পুরু, যা আইফোন ১৬ এর (৭.৮ মিমি) তুলনায় অনেকটাই পাতলা। ডিজাইনের দিক থেকে এটি হবে একেবারে ইউনিক। ডিভাইসটি ৬.৬ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে, সঙ্গে থাকবে ১২০ হার্টজ ProMotion OLED ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন